indiahood
indiahood

“ভারত থেকে নেপালে আসছে অবৈধ পাকিস্তানিরা” বিরাট দাবি কাঠমাণ্ডুর

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সীমান্ত উন্মুক্ত থাকায় ভারত থেকে পালিয়ে নেপালে (Nepal) আশ্রয় নিয়েছে রোহিঙ্গা মুসলিম এবং অবৈধ পাকিস্তানিরা (Pakistan)। এমনটাই দাবি করলেন প্রতিবেশী দেশ নেপাল পুলিশের ইন্সপেক্টর জেনারেল দান বাহাদুর কার্কি। শুধু তাই নয় এদিন তিনি এও দাবি করেন, সোমালি নাগরিকরাও ভারত থেকে পালিয়ে সোজা নেপালে প্রবেশ করে গিয়েছে। নেপালের সংসদে ফেডারেলিজম শক্তিশালীকরণ ও জাতীয় উদ্বেগ কমিটি-র এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সে দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই তথ্য দিয়েছেন তিনি।

অবৈধ অনুপ্রবেশ নিয়ে চিন্তায় নেপাল!

শুক্রবার, নেপালের সিংহ দুয়ারে ফেডারেল ব্যবস্থা শক্তিশালীকরণ ও জাতীয় উদ্বেগ বিষয়ক কমিটির সভায় বক্তব্য রাখতে গিয়ে নেপাল পুলিশের ইন্সপেক্টর জেনারেল কার্কি সীমান্ত নিরাপত্তা এবং নেপালে সংঘটিত নানান অপরাধ নিয়ন্ত্রণ করতে পুলিশের সমস্যা নিয়ে কথা বলেন। এদিন তাঁর বক্তব্য ছিল, সাম্প্রতিক সময়ে ভারত হয়ে নেপালে অবৈধ শরণার্থী, রোহিঙ্গা মুসলিম, অবৈধ পাকিস্তানি থেকে শুরু করে সোমালি জনগণের অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে।

কার্কির দাবি, ভারত হয়ে রোহিঙ্গা শরণার্থীরা নেপালের বিভিন্ন জায়গায় বসতি স্থাপনের চেষ্টা করছে। একই সাথে নেপাল পুলিশের ইন্সপেক্টর জেনারেল এও অভিযোগ করেন, বিভিন্ন পথ দিয়ে নেপালে অবৈধভাবে মাদক পাচারের চেষ্টা চলছে। এই ধরনের অপরাধ কর্মের সাথে যুক্ত বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অবশ্যই পড়ুন: ভিড় ঠেলাঠেলির দিন শেষ! হাওড়া স্টেশনে খুলছে ২৪ নম্বর প্ল্যাটফর্ম, দিনক্ষণ ঘোষণা রেলের

সংসদে দাঁড়িয়ে কার্কি একেবারে খোলাখুলি জানান, ভারত ঘুরে বহু অবৈধ পাকিস্তানি এবং রোহিঙ্গা মুসলিমরা নেপালের বিভিন্ন জায়গায় মাদক পাচারের কাজ চালাচ্ছে! কেউ কেউ সে দেশে বসবাস করার চেষ্টাও করছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ তদন্ত শুরু করেছে নেপাল প্রশাসন। যদিও এ প্রসঙ্গে প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত মুখ খোলেনি ভারত।

Click here to Read More
Previous Article
বাচ্চাদের পাশাপাশি বয়স্কদের জন্যও ব্যান করা হোক সোশ্যাল মিডিয়া, দাবি শ্রীধর ভেম্বুর
Next Article
গ্রেফতার কুণাল ঘোষ

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment