indiahood
indiahood

ভিড় ঠেলাঠেলির দিন শেষ! হাওড়া স্টেশনে খুলছে ২৪ নম্বর প্ল্যাটফর্ম, দিনক্ষণ ঘোষণা রেলের

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রেন যাত্রীদের জন্য চরম সুখবর। মূলত পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের নিত্যযাত্রীদের সুবিধার্থে এবার বড় ঘোষণা করল রেলওয়ে (Indian Railways) । আগেই শোনা গিয়েছিল, বড় হচ্ছে হাওড়া স্টেশন (Howrah Railway Station)। বাড়ছে প্ল্যাটফর্মের সংখ্যা। সূত্রের খবর, এতদিন হাওড়া স্টেশনের 24 নম্বর প্ল্যাটফর্মের কাজ চলছিল। অবশেষে এবার সেই প্ল্যাটফর্ম যাত্রীদের জন্য খুলে দিচ্ছে পূর্ব রেল। রেলের এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 27 জুলাই ওই প্ল্যাটফর্ম প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার জন্য খুলে দেওয়া হবে।

হাওড়া স্টেশনে খুলছে নতুন প্ল্যাটফর্ম

মাঝে শোনা গিয়েছিল, হাওড়া স্টেশনের বাকি প্ল্যাটফর্মগুলির উপর চাপ কমাতে স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা বাড়াচ্ছে পূর্ব রেল। এও শোনা গিয়েছিল, নতুন প্ল্যাটফর্মগুলিতে যাতে 22 কোচের ট্রেনও দাঁড়াতে পারে সে কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে প্ল্যাটফর্মগুলি। একই সাথে দ্রুত প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা শুরু করতে কাজ চলছিল হাওড়া স্টেশনের 24 নম্বর প্লাটফর্মের। অবশেষে সমাপ্তি ঘটেছে সেই কর্মযজ্ঞের।

পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 27 জুলাই অর্থাৎ সোমবার, ভোর পাঁচটায় প্যাসেঞ্জার ট্রেন চলাচলের জন্য হাওড়া স্টেশনের নতুন 24 নম্বর প্ল্যাটফর্মটি খুলে দেওয়া হবে। অর্থাৎ এই দিন থেকেই ওই নতুন প্ল্যাটফর্মে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এও শোনা যাচ্ছে, হাওড়া স্টেশনে নতুন প্ল্যাটফর্মটিতে যাত্রীদের সুবিধার্থে রেলের নিজস্ব দু একটি স্টলও থাকবে।

আরও পড়ুনঃ ‘ওকে সামলে রাখুন’ রোহিত শর্মাকে নিয়ে BCCI-কে বিরাট পরামর্শ এবি ডিভিলিয়ার্সের

পূর্ব রেলের তরফে যাত্রীদের হাওড়া স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে প্রচারিত সমস্ত ঘোষণা মনোযোগ সহকারে শোনার অনুরোধ জানানো হয়েছে। যাতে পরবর্তীতে প্ল্যাটফর্ম সংক্রান্ত বিভ্রান্তি সৃষ্টি না হয়। শোনা যাচ্ছে, সোমবার থেকেই বেশ কিছু পরিচিত এবং গুরুত্বপূর্ণ প্যাসেঞ্জার ট্রেনের ঠিকানা হতে চলেছে এই নতুন প্ল্যাটফর্ম। রেলের আশা, হাওড়ায় নতুন প্ল্যাটফর্ম চালু হয়ে গেলে যাত্রীদের ওঠানামার সুবিধা বাড়বে। অন্যান্য দিনের মতো বাকি প্ল্যাটফর্মগুলিতে ভিড় ঠেলাঠেলি কিছুটা হলেও আটকানো যাবে।

Click here to Read More
Previous Article
বাংলার রাস্তায় চলবে না আর কোনও অটো-টোটো? নিষেধাজ্ঞা জারি সরকারের! | Auto Toto Rules In West Bengal
Next Article
ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment