indiahood
indiahood

১৫ আগস্টের মধ্যে সেনসাসের সেলফ এনিউমারেশন করেননি? এবার কী হবে জানুন

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে চলছে 2027 জনগণনা (2027 Census)। গত পহেলা আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলেছিল জনগণনার সেলফ এনিউমারেশন প্রক্রিয়া (Self Enumeration)। এই প্রক্রিয়ায় (Census 2027 West Bengal) রাজ্যবাসী অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই পূরণ করেছিলেন। তবে রিপোর্ট বলছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে প্রত্যেককে এই সেলফ এনিউমারেশন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হলেও রাজ্যের একটা বড় অংশের মানুষ এই পদ্ধতিতে জনগণনার স্বার্থে নিজেদের তথ্য দেননি। এবার কী হবে তাঁদের?

সেলফ এনিউমারেশন না করলে কী হবে?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেলফ এনিউমারেশন প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে নিজেদের তথ্য পূরণের আহ্বান জানানোর পাশাপাশি রাজ্য সরকারের তরফে ডিজিটাল সেনসাস বা সেলফ এনিউমারেশন কীভাবে করতে হবে, এর ধাপ কী কী সেই সংক্রান্ত একাধিক প্রচার চালানো হয়েছিল। কিন্তু তা সত্বেও রাজ্যের একটা বড় অংশের মানুষ এই প্রক্রিয়ায় নিজেদের তথ্য দেননি। এমতাবস্থায়, অনেকেরই প্রশ্ন, এবার কী হবে? বলে রাখা প্রয়োজন, সেলফ এনিউমারেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ ঐচ্ছিক একটি প্রক্রিয়া। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে নিজের তথ্য পূরণ না করলে সরকারের তরফে পাঠানো কর্মীরা বাড়িতে গিয়ে জনগণনার তথ্য সংগ্রহ করবেন।

সরকারি নির্দেশ অনুযায়ী, গত 16 আগস্ট থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে জনগণনার অফলাইন প্রক্রিয়া। অর্থাৎ জনগণনার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে আসছেন। এক্ষেত্রে যাঁরা অনলাইনে আগেই নিজেদের তথ্য নিজেরা দিয়ে রেখেছিলেন তাঁদের আগে সেলফ এনিউমারেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর পাওয়া 11 ডিজিটের নম্বরটি পুরকর্মী বা জনগণনা কর্মীদের কাছে দিতে হবে। তাহলেই তাঁরা সমস্ত তথ্য যাচাই করে নিতে পারবেন।

আরও পড়ুন: শোভনদেব নন, ঋতব্রতই তৃণমূলের বিরোধী দলনেতা! জানাল কলকাতা হাইকোর্ট

এছাড়া, রাজ্যের যেসব নাগরিক অনলাইনে নিজেদের তথ্য পূরণ করেননি তাঁরা প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখবেন। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা বাড়িতে গেলে তাঁদেরকে নিজের নাম থেকে শুরু করে বয়স সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং নথি দিতে হবে। এই প্রক্রিয়ায় খুব সহজেই তাঁরা আপনার পরিবারের জনগণনা প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। এই প্রক্রিয়া অর্থাৎ অফলাইন জনগণনা চলবে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত।

Click here to Read More
Previous Article
বিমানবন্দরে ফের প্রবল জনরোষের মুখে সৌগত রায়!
Next Article
গ্যারেন্টার ছাড়াই ৩ লাখ টাকা লোন দেবে সরকার! কীভাবে আবেদন করবেন? | Udyogini Yojana | Narendra Modi

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment