indiahood
indiahood

‘পাকিস্তান, বাংলাদেশ সহ ৩ মুসলিম দেশ ভারতের অংশ হবে শীঘ্রই’, বললেন রামদেব

2 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ এশিয়ার স্বাধীন দেশ আফগানিস্তান, পাকিস্তান (Pakistan) এবং বাংলাদেশ (Bangladesh ) আবারও ভারতের (India) অংশ হবে! এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন দেশের যোগগুরু রামদেব (Ramdev)। সে জন্য অবশ্য প্রত্যেককে অপেক্ষা করতে বলেছেন তিনি। রামদেব বাবা এও জানান, এই মুহূর্তে ভারতে কোনও ধর্ম সংকটের মধ্যে নেই। তবে তিনি মনে করেন বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের সম্মান ঝুঁকির মুখে রয়েছে। সোমবার, রায়পুরের স্বামী বিবেকানন্দ বন্দরে হাজির হয়ে এমন মন্তব্য করেন রামদেব বাবা।

ভারতের অংশ হবে তিন মুসলিম দেশ?

গতকাল অর্থাৎ সোমবার, রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রামদেব। সেখানেই ক্যামেরার সামনে সনাতন ধর্ম থেকে শুরু করে দেশের শাসন ব্যবস্থা এবং গণতন্ত্র নিয়েও কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আন্তর্জাতিক ক্ষেত্র নিয়েও কথা বলেছিলেন রামদেব। সেই সাথেই একেবারে চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন তিনি। রামদেব বাবা বলেন, বাংলাদেশ এবং পাকিস্তানে নিয়মিত হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন।

রামদেব বাবার কথায়, “বাংলাদেশ এবং পাকিস্তানে প্রতিদিন হিন্দুরা নির্মম অত্যাচার এবং নির্যাতনের শিকার হচ্ছে। এই ঘটনা মানব সভ্যতার অন্যতম বড় নিষ্ঠুরতা। একদিন আসবে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে। শুধু একটু ধৈর্য ধরুন।” রামদেবের এমন বক্তব্যের পরই বেশ কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে বিতর্ক। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেনি সরকার।

 

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা থেকে কেন নাম বাদ গেল? নিজেই দেখে নিন এভাবে

প্রসঙ্গত, এদিন দেশের নাগরিকদের প্রশংসা করতে করতেই রামদেব এও বলেন, তিনি ভারত এবং ভারতের নাগরিকদের উন্নত দেশের তালিকায় দেখতে চান। দেশের অর্থনীতি নিয়েও এদিন বড় মন্তব্য করেন রামদেব। বলেন, “আমি ভারতের অর্থনীতিকে বিশ্ব সেরার তালিকায় দেখতে চাই। একটা দিন রুপির মূল্য যেন ডলার, পাউন্ডের সমান হয়। আমিও দেখতে চাই একদিন ভারতের পাসপোর্ট এতটাই শক্তিশালী হবে যে দেশের নাগরিকদের বিশ্বের কোনও দেশে ভ্রমণ করতে ভিসা লাগবে না। কোনও রকম বাধা ছাড়াই নিশ্চিন্তে ঘুরবেন তাঁরা।”

Click here to Read More
Previous Article
৭৭০০ কোটি দিলেও বকেয়া ডিএ পায়নি সিংহভাগ কর্মী, তালিকা চাইল সুপ্রিম কোর্ট
Next Article
“অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্যরাই পাবেন”

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment