indiahood
indiahood

৩ লক্ষ ভক্তকে নিয়ে হতে চলেছে রামকথা অনুষ্ঠান

6 hours ago

ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবার আয়োজিত হতে চলেছে বিশাল ‘রামকথা’র আসর। মেগা গীতাপাঠ কর্মসূচির বিপুল সাফল্যের পর, আগামী বছরের জানুয়ারি মাসেই ব্রিগেডে এই নতুন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। যেখানে প্রায় ৩ লক্ষাধিক রামভক্ত ও পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশা করছেন উদ্যোক্তারা।

আয়োজক সূত্রে খবর, এই বিশাল রামকথার আসরে দেশের খ্যাতনামা সাধু-সন্ত ও কথা বাচকেরা অংশ নেবেন। রামায়ণের আদর্শ, সংস্কৃতি ও আধ্যাত্মিক ভাবধারাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। প্রশাসনিক স্তরে প্রাথমিক প্রস্তুতি ও অনুমোদনের কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করা হবে।

Click here to Read More
Previous Article
নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জের! অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল রাজ্য সরকার
Next Article
KKR ছাড়া কোথাও খেলবেন না হার্দিক পান্ডিয়া! বড় পোস্ট নাইটদের

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment