indiahood
indiahood

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জের! অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল রাজ্য সরকার

6 hours ago

দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি দিনহাটার এক কর্মসূচিতে নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অনন্ত মহারাজ। ঘটনার পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। জাতীয় নায়কদের নিয়ে কোনো ধরনের অপমানজনক বক্তব্য বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেওয়ার পরই রাজ্য সরকার তাঁর বঙ্গবিভূষণ সম্মান ফিরিয়ে নেওয়ার চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করল।

Click here to Read More
Previous Article
বাংলায় ফের নেতাজির অবমাননা? নেতাজি সুভাষ রোড হয়ে গেল ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড! | West Bengal
Next Article
৩ লক্ষ ভক্তকে নিয়ে হতে চলেছে রামকথা অনুষ্ঠান

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment