indiahood
indiahood

৩৫ মিনিটেই নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ, এবছরেই চালু হচ্ছে অরেঞ্জ লাইন?

18 hours ago

অনন্যা সরকার, কলকাতা: ২০২৬ সালের মধ্যেই ‘অরেঞ্জ লাইন’ (Orange Line)-এ নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু করার পরিকল্পনা করছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। এতদিন যে রাস্তা দিয়ে যেতে লেগে যেতে দেড় ঘণ্টা, এখন সেই রাস্তাই অতিক্রম করা যাবে মাত্র ৩৫ মিনিটে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্ত এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন এবছর ৩১ ডিসেম্বরের মধ্যেই অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবা সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রসারিত করার প্রচেষ্টা চলছে।

অরেঞ্জ লাইনের সম্প্রসারণের কাজ চলছে জোরকদমে

এবছর ৩১ ডিসেম্বরের মধ্যে নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত লাইন সম্প্রসারণের জন্য মেট্রো কর্তৃপক্ষের হাতে আর খুব সামান্য কাজই বাকি আছে। গত মে মাসে বিজেপি সরকার আসার পর থেকেই চিংড়িঘাটা ক্রসিং-এ ৩৬৬ মিটার দীর্ঘ ‘মিসিং লিঙ্ক’ বা সংযোগহীন অংশে নির্মাণের কাজ শুরু হয়, যা প্রায় শেষের পথে। কলকাতার অরেঞ্জ লাইন মেট্রোর দায়িত্বে থাকা সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) ইতিমধ্যেই ৩৩৫ মিটার অংশকে সংযুক্ত করার কাজ শেষ করেছে। অর্থাৎ, বাকি ৩১ মিটার অংশকে যুক্ত করতে পারলেই অরেঞ্জ লাইনটি নিউ গড়িয়া থেকে বেলেঘাটা হয়ে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত সংযুক্ত হয়ে যাবে।

আরও পড়ুন: রাজ্য সরকার চালিত পোল্ট্রি ফার্মে আসছে নতুন প্রযুক্তি, কী সুবিধা হবে?

বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটার মধ্যে অরেঞ্জ লাইন মেট্রো পরিষেবা চালু রয়েছে। সল্টলেক সেক্টর ৫-আইটি সেন্টার, নলবন ও গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন – এই তিন স্টেশন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। ফলে চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ করে কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)-এর পরিদর্শনের পর চলতি বছরের মধ্যেই যাত্রীদের জন্য নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করা যায়।

আরও পড়ুন: ২৭১ কোটিতে ভারতের সবথেকে দামি পেন্টহাউস কিনলেন মানব, কে এই ব্যক্তি? করেনই বা কী

অন্যদিকে, কলকাতা মেট্রোর পার্পল লাইনের (Purple Line) কাজও জোরকদমে এগিয়ে চলেছে। প্রাথমিকভাবে এই লাইনটি জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সম্প্রসারণ করার পরিকল্পনা থাকলেও, পড়ে এই পথ আরও দীর্ঘায়িত করা হয়েছে। মেট্রো রেল এখন এই পরিষেবাটিকে আইআইএম জোকা থেকে ইডেন গার্ডেনস পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা করেছে। সবকিছু ঠিকঠাক চলছে, ২০২৯ সালের মধ্যে জোকা-এসপ্ল্যানেড রুটেও বাণিজ্যিকভাবে মেট্রোর পরিষেবা শুরু হয়ে যাবে।

Click here to Read More
Previous Article
টেস্টের প্রথম দিনই ১৯৮ রানে অলআউট, বাংলাদেশের সামনে বিপর্যস্ত অস্ট্রেলিয়া
Next Article
সবাই পাবেন আবাসের পাকা ঘর, ২৪ ঘণ্টার মধ্যেই করুন মেইল

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment