indiahood
indiahood

টেস্টের প্রথম দিনই ১৯৮ রানে অলআউট, বাংলাদেশের সামনে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

20 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের (Bangladesh) সামনে বিপর্যস্ত অস্ট্রেলিয়া (Australia) । টেস্ট সিরিজ শুরুর দিনই কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ল অজিদের! প্রথম টেস্টে মাত্র 198 রানে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে একেবারে ধসিয়ে দিল ওপার বাংলার ছেলেরা। এদিন বল হাতে একেবারে তাণ্ডব চালালেন বাংলাদেশের বোলার হাসান মাহমুদ। একাই অজিদের 6 উইকেট ভেঙে প্রতিপক্ষ দলটিকে নাকানি চোবানি খাওয়ালেন তিনি। বলে রাখি, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ইতিহাসে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর।

অস্ট্রেলিয়ার দম্ভ ঘুঁচিয়ে দিল বাংলাদেশ

বছর 23 পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সেই সিরিজের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে অজিদের বোধহয় জানা ছিল না ওপার বাংলার হাসান বল হাতে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এদিন একাই 55 রান দিয়ে 6 উইকেট তুলে ফেলেন ওপার বাংলার এই বোলার। আর সেটাই অস্ট্রেলিয়ার প্লেয়ারদের কপালে দুর্ভোগ ডেকে এনেছিল।

এদিন অজিদের ইনিংস চলাকালীন, হাসানের পাশাপাশি বাকি চারটি উইকেট ভেঙেছেন বাংলাদেশের তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী। লাল বলের ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয় বারের মতো 10 উইকেট ভেঙে প্রতিপক্ষকে ডুবিয়ে দিল বাংলাদেশ। সবচেয়ে বড় কথা, টেস্ট ক্রিকেটের ইতিহাসে আগে কখনও বাংলাদেশের মতো দলের বিপক্ষে এত কম রানে অলআউট হতে হয়নি অস্ট্রেলিয়াকে। তাও আবার ঘরের মাঠে। কিন্তু এবার যেন সমস্ত হিসেব-নিকেশ বদলে দিল ওপার বাংলার ক্রিকেট দল।

অবশ্যই পড়ুন: দিল্লির বুকে উঠবে ঝড়, এবার রশিদ খানকে শিক্ষা দেবেন বৈভব সূর্যবংশী! কবে ম্যাচ?

উল্লেখ্য, এর আগে 2024 সালে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে সমস্ত উইকেট তুলেছিল বাংলাদেশ। সেবার পাক দলের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এই কাজ করেছিলেন ওপার বাংলার পেসাররা। অবাক করা বিষয়, সে বছরও বল হাতে তাণ্ডব চালিয়েছিলেন হাসান। তুলেছিলেন পাঁচটি উইকেট।

Click here to Read More
Previous Article
মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট, রেললাইন থেকে বিজেপি কর্মীর খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার কালনায়
Next Article
৩৫ মিনিটেই নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ, এবছরেই চালু হচ্ছে অরেঞ্জ লাইন?

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment