indiahood
indiahood

আড়াই বছর আটকে রেখেছিল তৃণমূল সরকার! আড়াই মাসে শেষ চিংড়িঘাটা মেট্রোর কাজ

4 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল জামানায় শুধুমাত্র প্রশাসনিক গাফিলতির কারণে আটকেছিল কলকাতা মেট্রোর (Kolkata Metro) চিংড়িঘাটা (Chingrighata) অংশের কাজ। যা নিয়ে গঙ্গা দিয়ে জল কম গড়ায়নি। দীর্ঘ আড়াই বছর ধরে আটকে ছিল চিংড়িঘাটা মেট্রোর সামান্য কাজ। তবে রাজ্যে পালাবদল হতেই আড়াই মাসের মধ্যেই শেষ হতে চলেছে চিংড়িঘাটা অংশে কলকাতা মেট্রোর গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড। আপাতত শুক্রবার রাত থেকে আগামী সোমবার সকাল পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রেখে চলছে 326 থেকে 327 নম্বর পিলারে গার্ডর বসানোর কাজ।

এ বছরই চালু হবে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা

রাজ্যে সরকার বদল হতেই চিংড়িঘাটার ক্ষুদ্র অংশে কাজ শুরু করে দিয়েছিল কলকাতা মেট্রো। রাজ্য সরকারের তরফে সব রকম সহযোগিতা পাওয়ার পর একেবারে অল্প সময়ে অনেকটাই কাজ এগিয়ে এসেছে। কলকাতা মেট্রোর আধিকারিকরা আশা করছেন, চিংড়িঘাটা মেট্রোর বাকি অংশের কাজ আড়াই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আগামী সোমবার পর্যন্ত নির্দিষ্ট অংশের পিলারে গার্ডার বসানোর কাজ শেষ হলে সেটা জুড়ে যাবে গৌরীকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সাথে।

রেল বিকাশ নিগম লিমিটেড যেভাবে তৎপরতার সাথে কাজ করছে তাতে কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবার শুরু করে দিতে খুব একটা বেশি সময় লাগবে না। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সব ঠিক থাকলে এ বছরের ডিসেম্বর মাসের মধ্যেই কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ অর্থাৎ আইটি সেন্টার মেট্রো স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা শুরু করে দেওয়া যাবে।

অবশ্যই পড়ুন: ২০২৯-এ বাংলায় ফের বিধানসভা নির্বাচন? ‘এক দেশ, এক ভোট’ নিয়ে মিলল সঙ্কেত

প্রসঙ্গত, চিংড়িঘাটা মেট্রো অংশে শেষ গার্ডার বসানোর কাজ শেষ হয়ে গেলে সেটা গৌরীকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সাথে জুড়ে গেলেই শুরু হবে লাইন পাতা এবং সিগন্যালিং ব্যবস্থার কাজ। আশা করা হচ্ছে, এই কাজ পুজোর আগেই শেষ করে দিতে পারে মেট্রো রেল। সেটা হলে নভেম্বর থেকেই এই অংশে শুরু হবে ট্রায়াল রান। আর তারপরেই বাণিজ্যিকভাবে শুরু হয়ে যাবে কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা।

Click here to Read More
Previous Article
রবিতে আরও দুর্যোগ, দক্ষিণবঙ্গের ৪ জেলায় হলুদ সতর্কবার্তা, আগামীকালের আবহাওয়া
Next Article
ঋতব্রতর দলে বড় পদ মমতার প্রিয় অনুব্রত মণ্ডলের, জেলা সভাপতিদের নাম ঘোষণা

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment