indiahood
indiahood

রবিতে আরও দুর্যোগ, দক্ষিণবঙ্গের ৪ জেলায় হলুদ সতর্কবার্তা, আগামীকালের আবহাওয়া

4 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে বর্ষা সক্রিয় হতেই বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও (North Bengal)। ভারী বৃষ্টির জেরে সেখানে ভূমিধসের পাশাপাশি নদীর জলস্তরও বিপদসীমা অতিক্রম করছে। এমতাবস্থায় ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামীকাল, রবিবারও (Weather Tomorrow) মাঝারি থেকে হালকা বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। জারি করা হল হলুদ সতর্কবার্তা।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশের ফলে রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী সোমবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমগ্র জেলায়। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। আর তার সঙ্গেই বইবে ঝোড়ো হাওয়া। তবে বেলা বাড়তেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে জেলায় জেলায়। বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া এই ৪ টি জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় এখানে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও বইবে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, তাই মৎস্যজীবীদের বিশেষ সতর্ক বার্তা পাঠানো হয়েছে। আগামী বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমতে পারে।

আরও পড়ুন: ফের লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতি! কাটোয়ায় গ্রামজুড়ে পুরুষদের অ্যাকাউন্টে ঢুকেছিল টাকা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

বাংলাদেশের উপর অবস্থানরত একটি সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছে হাওয়া অফিস। আগামীকাল, রবিবারও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ারে অতি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Click here to Read More
Previous Article
“বছরে ১ হাজার কোটির রেভিনিউ বাড়বে” ডানকুনিতে লাক্স কোজির শিলান্যাসে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
আড়াই বছর আটকে রেখেছিল তৃণমূল সরকার! আড়াই মাসে শেষ চিংড়িঘাটা মেট্রোর কাজ

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment