indiahood
indiahood

“আজ থেকেই ১০০০ টাকা বেড়ে…” এদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ থেকেই কলকাতার বেশিরভাগ স্কুলের মিড ডে মিলের দায়িত্ব পাচ্ছে ইসকন। তবে এই কর্মসূচির সঙ্গে এতদিন ধরে জড়িত একজনও তাদের কাজ হারাবেন না, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনকি তিনি আরও বলেছেন, “আমরা আগস্ট মাস থেকেই তাদের ১ হাজার টাকা বাড়িয়ে ৩ হাজার টাকা করে দিয়েছি।” রাঁধুনি মা-বোন-দিদিদের আশ্বস্ত করেছেন তিনি।

১০০০ টাকা বাড়ানোর ঘোষণা

বিজেপি সরকারের প্রথম বাজেটেই মিড ডে মিল কর্মীদের ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। এমনকি এই বর্ধিত ভাতা আজ অর্থাৎ ১ আগস্ট থেকেই কার্যকর হচ্ছে। তবে এদিন ইসকনের অন্মৃমৃত ফাউন্ডেশনের এক কর্মসূচিতে যোগদান করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, “একজনও রাঁধুনি মা-বোন-দিদিরা কাজ হারাবেন না। ইসকন বিতরণ প্রক্রিয়ার সঙ্গেই তাদেরকে যুক্ত করবে। আগের সরকার তাদের মাত্র ২ হাজার টাকা করে দিত। তবে আমরা আগস্ট মাস থেকে ১ হাজার টাকা বাড়িয়ে তা ৩ হাজার টাকা করেছি।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, “এক মাস আগের একটা মিছিল আমার চোখে পড়েছিল। মিড ডে মিলের রাঁধুনি মা-বোন-দিদিদের নিয়েই চলছিল এই মিছিল। তাদের দাবি ছিল, ইসকনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু আমি সেই সময় মিছিল দেখলেও কোনও প্রতিক্রিয়া দিইনি। কারণ আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে দুটি মন্ত্রের মাধ্যমেই আত্মস্থ করেছি। প্রথমটি হল ধৈর্য আর দ্বিতীয়টি হল স্থৈর্য। আমি তাদের উদ্দেশ্যেই বলছি, একজন রাঁধুনি মা-বোন-দিদিও কর্মচ্যুৎ হবেন না।”

আরও পড়ুন: এখনই বাড়ছে না হাসপাতালে রোগীদের খাবার বাবদ বরাদ্দ! স্থগিতাদেশ হাইকোর্টের

প্রসঙ্গত, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকেই কলকাতার বেশিরভাগ স্কুলে মিড ডে মিলের দায়িত্ব নিচ্ছে ইসকন। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তার পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগারওয়াল, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন সহ আরও অনেকে। এমনকি পড়ুয়াদের খাবার দেওয়ার পাশাপাশি মিড ডে মিলের মান কতটা উন্নত হয়েছে, সেই বিষয়েও বাচ্চাদের কাছ থেকে জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া আজ যে গাড়িগুলিতে করে মিড ডে মিল স্কুলেতে যাবে সেগুলোরও সূচনা হয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই। আর সেখানেই তিনি রাঁধুনিদের উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন।

Click here to Read More
Previous Article
না বলে হিন্দুদের হালাল মাংস খাওয়ানোর অভিযোগ, তুলকালাম কাণ্ড কৃষ্ণনগরের মাদার্স হাটে
Next Article
এখনই বাড়ছে না হাসপাতালে রোগীদের খাবার বাবদ বরাদ্দ! স্থগিতাদেশ হাইকোর্টের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment