indiahood
indiahood

এখনই বাড়ছে না হাসপাতালে রোগীদের খাবার বাবদ বরাদ্দ! স্থগিতাদেশ হাইকোর্টের

1 week ago

প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারি হাসপাতালে (Government Hospital) রোগীদের জন্যে রান্না করা খাবার সরবরাহ সংক্রান্ত নতুন সরকারের টেন্ডার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অর্থাৎ পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে রোগীদের খাবার বাবদ বরাদ্দ আপাতত বাড়ছে না। আগের নিয়মেই তৈরি হবে খাবার। আসে নতুন সরকার আসতেই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য আজ থেকে আরও পুষ্টিকর ও উন্নতমানের খাবার চালু (Hospital Food) হওয়ার কথা ছিল। কিন্তু টেন্ডার নিয়ে নয়া মামলা ওঠায় এবার আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশে সেই উদ্যোগ আপাতত স্থগিত হয়ে গেল।

রোগীদের খাবারের জন্য বাড়ানো হয়েছিল বরাদ্দ

বিজেপি সরকার আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি হাসপাতালে রোগীদের উন্নত ও পুষ্টিকর খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, রোগীদের জন্য আরও উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে। সেই কারণে ২০২৬-২৭ অর্থ বর্ষের বাজেটে এই খাতে বরাদ্দ ৫৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়। এখানেই শেষ নয়, গত ২৩ জুলাই স্বাস্থ্য দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে, অসুস্থতার ধরন অনুযায়ী চিকিৎসাধীন রোগীদের আটটি ভাগে বিভক্ত করে পৃথক খাবারের মেনু এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নির্ধারণ করা হবে আর সেটি ১ আগস্ট থেকে রাজ্যের সব সরকারি হাসপাতালে কার্যকর হবে। কিন্তু তার আগেই স্থগিতাদেশ দিল হাই কোর্ট।

নতুন করে টেন্ডারের বিজ্ঞপ্তি দেওয়ায় বিপত্তি

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, পূর্বতন সরকারের আমলে রোগীদের রান্না করা খাবার সরবরাহের জন্যে প্রকাশিত একটি টেন্ডার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল। সেই মামলায় বিচারপতি রাওয়ের বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে, ১২ এপ্রিলের মধ্যে একটি বোর্ড গঠন করে তাদের দিয়ে রেট চার্ট তৈরি–সহ একগুচ্ছ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর ১৮ জুন ওই মামলার শুনানিতে রাজ্য জানায়, ওই নির্দেশ কার্যকর করা হয়েছে। এদিকে তারই মধ্যে ওই একই ইস্যুতে নতুন করে টেন্ডারের বিজ্ঞপ্তি দিয়েছে নয়া সরকার। আর তাই ভর্তি রোগীদের খাবার সরবরাহের টেন্ডারকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করে ‘রূপা এন্টারপ্রাইজেস’ নামে একটি সংস্থা।

আরও পড়ুন: স্কুলে যাওয়ার পথেই শেষ, বরানগরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২ শিশু সহ বাবার

স্থগিতাদেশ বহাল রাখল আদালত

মামলকারীদের অভিযোগ, গত ১০ এপ্রিল হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, সরকারি হাসপাতালের রোগীদের খাবারের মূল্য নির্ধারণের জন্য একটি ব্রড-বেসড কমিটি গঠন করতে হবে। যাতে ওই কমিটি খাবারের মূল্যের তালিকা তৈরি করবে এবং সব নথি আদালতে জমা দেওয়ার পর টেন্ডার প্রকাশ করবে। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা না করেই নতুন টেন্ডার প্রকাশ করার বিজ্ঞপ্তি জারি করে দেয়। এবার এই দুই মামলা একসঙ্গে শুনানি হবে বলে গতকাল, শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাও জানিয়ে দেন। আদালতের নির্দেশ, এই বিষয়ে আগামী ২০ আগস্ট অন্য একটি মামলার শুনানি হবে। ওই দিনেই বর্তমান মামলাটিরও শুনানি হবে। তত দিন রাজ্যের টেন্ডারের উপর স্থগিতাদেশ বহাল থাকবে।

প্রসঙ্গত, বিভিন্ন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এজেন্সিগুলি শুক্রবার সন্ধ্যার মধ্যেই নতুন খাবার পরিবেশনের প্রস্তুতি সেরে ফেলেছিল। কিন্তু রাতে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় জানানো হয় যে, ‘আদালতের নির্দেশে আপাতত নতুন খাবারের মেনু স্থগিত থাকছে।’ আর তাতেই সকলের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে।

Click here to Read More
Previous Article
“আজ থেকেই ১০০০ টাকা বেড়ে…” এদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
২০৩৬ অলিম্পিকে নজর, দেশের ক্রীড়া ক্ষেত্রে প্রায় ৩৭ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment