indiahood
indiahood

দুর্গাপুজোর পর ১০ দিন ছুটি অফিস, স্কুল-কলেজ! বড় ঘোষণা রাজ্য সরকারের

4 hours ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের একেবারে পোয়াবারো। এমনিতেই দুর্গাপুজো উপলক্ষে এবার শুভেন্দু অধিকারীর সরকার মোট ১১ দিন ছুটি ঘোষণা করেছে সরকারি কর্মচারীদের জন্য। পাশাপাশি স্কুল-কলেজের পড়ুয়াদের জন্যও থাকছে একটানা ছুটি। তবে জানলে অবাক হবেন, দুর্গাপুজার পরেও অতিরিক্ত ১০ দিন ছুটি থাকবে রাজ্যের সমস্ত সরকারি অফিস, আদালত। লক্ষ্মীপুজো থেকে শুরু করে কালীপুজো, ভাইফোঁটা সহ একাধিক ছুটি রয়েছে সরকারি কর্মচারীদের জন্য। দেখুন নবান্নের হলিডে লিস্ট (Holiday List)।

দুর্গাপুজোর পরেও ১০ দিন ছুটি

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজোর আমেজে এমনিতেই মত্ত থাকে আপামর বাঙালি। উৎসবমুখর এই পাঁচটি দিন ছুটি তো থাকছেই, তার সঙ্গে অতিরিক্ত ছুটির ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এমনকি এই দিনগুলোতে স্কুল, কলেজ থেকে শুরু করে অফিস আদালত সবকিছুই বন্ধ থাকবে। রবিবার এবং সাপ্তাহিক ছুটির দিনগুলি যোগ করলে একেবারে লম্বা ছুটি কাটানোর সুযোগ পাবেন কর্মচারীরা। এছাড়াও দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজো, লক্ষ্মীপুজো এবং ভাইফোঁটা উপলক্ষে অতিরিক্ত ছুটির ঘোষণা করা হয়েছে।

তবে কোন কোন দিন ছুটি থাকবে তা জানতে অবশ্যই দেখতে হবে অক্টোবর মাসের হলিডে লিস্ট। এবার সরকারি কর্মচারীদের জন্য কালীপুজো উপলক্ষে একদিন অতিরিক্ত ছুটি এবং ভাইফোঁটা উপলক্ষে একদিন অতিরিক্ত ছুটির ঘোষণা করা হয়েছে। আর সেই সূত্র ধরেই প্রশ্ন উঠছে, দুর্গাপুজোর পর কোন কোন দিন বন্ধ থাকবে সরকারি অফিস? এমনিতেই তো পুজার ক’দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ২১ অক্টোবর শেষ হচ্ছে বিজয় দশমী।

আরও পড়ুন: দু’দিনের ডেডলাইন! পার্কস্ট্রিটে রাস্তা দখল করে থাকা হকারদের আল্টিমেটাম অগ্নিমিত্রার

তবে পুজো উপলক্ষে এবার ২২ থেকে ২৪ অক্টোবর অতিরিক্ত তিনদিন ছুটির ঘোষণা করা হয়েছে। এই দিনগুলিতে রাজ্যের সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে। এরপর ২৫ অক্টোবর, রবিবার লক্ষ্মীপুজো। তবে রবিবার হওয়ায় পরের দিন অর্থাৎ ২৬ অক্টোবর ছুটি থাকবে। এদিন রাজ্যের সমস্ত সরকারি স্কুল-কলেজও বন্ধ থাকবে। এরপর ৮ নভেম্বর কালীপুজো। এদিন তো ছুটি থাকছেই। এর পাশাপাশি ৯ এবং ১০ নভেম্বর কালীপুজো উপলক্ষে সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১১ ও ১২ নভেম্বর ভাইফোঁটা উপলক্ষে ছুটি থাকবে। তারপর ১৬ নভেম্বর ছটপুজো উপলক্ষে সরকারি অফিস বন্ধ। সবমিলিয়ে দুর্গাপজোর পর ১০ দিন সমস্ত সরকারি অফিস-আদালত এবং স্কুল-কলেজ বন্ধ থাকবে।

Click here to Read More
Previous Article
নদীয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলের হত্যাকাণ্ডে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ ৩
Next Article
পেনশন বৃদ্ধির দাবিতে ১৭ আগস্ট থেকে দেশজুড়ে আন্দোলন, চাপে পড়বে সরকার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment