indiahood
indiahood

পেনশন বৃদ্ধির দাবিতে ১৭ আগস্ট থেকে দেশজুড়ে আন্দোলন, চাপে পড়বে সরকার

4 hours ago

সহেলি মিত্র, কলকাতাঃ আরো জোরদার হতে চলেছে পিএফ সংক্রান্ত দাবি, চাপ বাড়তে চলেছে কেন্দ্রের সরকারের ওপর। কর্মচারীদের বিভিন্ন সংগঠনের দাবি পিএফ-এর আওতায় বাড়ানো হোক নূন্যতম পেনশন (Pension)। এই দাবি দীর্ঘ দিনের, কিন্তু তাতে কর্ণপাত করছে না অর্থ মন্ত্রক। কেন্দ্র সরকার যাতে দাবি মেনে নিতে বাধ্য হয়, সেজন্য আগামী দিনে আরো জোরদার আন্দোলনের পথে নামতে চলেছে শাসক ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস।

পেনশন ৭,৫০০ টাকা করার দাবিতে আরও বড় আন্দোলনের ডাক

আগামী ১৭ আগস্ট, মানে সোমবার থেকে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে এই সংঘ। এর আগে প্রবীণদের বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রের অনড় মনোভাবের প্রতি। প্রবীণদের দেখানো সেই পথে হেঁটেই এবার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিএমএস। অতীতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বধীন কেন্দ্রীয় সরকার নূন্যতম পেনশন বাড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ হয়নি। এই মূল্যবৃদ্ধির দিনেও প্রবীণদের ভরসা পেনশনের সামান্য কিছু অর্থ। ইপিএস-৯৫ পেনশনভোগীদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি অন্যতম প্রতিবাদী সংঘঠন হিসেবে উঠে এসেছে।

বিরাট দাবি কর্মীদের

মহারাষ্ট্রের বুলদানায় বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে অনশন চালাচ্ছে তারা। লাভ অবশ্য তাতেও হয়নি। তাদের দাবি মাসিক পেনশন ন্যূনতম সাড়ে সাত হাজার টাকা করা হোক, সঙ্গে দেওয়া হোক ডিএ এবং চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা। এই একই দাবি নিয়ে এ সপ্তাহের প্রথম দিন থেকে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করতে চলেছে শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত ভারতীয় মজদুর সংঘ। আগে বিএমএসের অন্যতম দাবি ছিল নূন্যতম পেনশনের পরিমাণ করা হোক পাঁচ হাজার টাকা।

আরও পড়ুনঃ সময় বেঁধে দেওয়া হল সেবক-রংপো রেল প্রকল্পের, NJP স্টেশন নিয়েও বড় নির্দেশ

নতুন পাওয়া খবর অনুয়ায়ী, দাবি বদল করে মাসিক পেনশন সাড়ে সাত হাজার টাকা করার আবেদন করতে চলেছে তারা। মাসিক সাড়ে সাত হাজার টাকা পেনশনের পাশাপাশি পিএফ এবং ইএসআই সংক্রান্ত দাবিও সংঘঠন করতে চলেছে বলে খবর। পিএফ ও এএসআইয়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করার দাবি রাখতে চলেছে তারা।

Click here to Read More
Previous Article
দুর্গাপুজোর পর ১০ দিন ছুটি অফিস, স্কুল-কলেজ! বড় ঘোষণা রাজ্য সরকারের
Next Article
ভয়াবহ হ্যারিকেনের কবলে হাওয়াই, বিপদে ৪২ হাজারেরও বেশি মানুষ

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment