indiahood
indiahood

আরও সুস্পষ্ট হল নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তৈরি হল নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবেই আজ শনিবার থেকে বাংলাজুড়ে উথাল পাথাল বৃষ্টির পূর্বাভাস (Weather Today) জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ থেকেই কলকাতা সহ জেলায় জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আপনিও কি বাড়্র বাইরে রয়েছেন? তাহলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়। বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টি। বিশেষ করে কলকাতার কথা বললে, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ সাধারণত মেঘলা থাকবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গী হতে পারে বজ্রবিদ্যুতও।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলবর্তী নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছ। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। আগামী ১ থেকে দুদিনের মধ্যে এটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আবহাওয়া অফিসের মতে, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং  এবং আলিপুরদুয়ার জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে।

আগামীকালের আবহাওয়া

রবিবার ছুটির দিন থেকে আরও বিরাট দুর্যোগের কবলে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি কড়া হয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ৭ জুলাই থেকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি কড়া হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।

Click here to Read More
Previous Article
শুরুতেই বেতন ৪৮,৪৮০! ৬৭১৫ শূন্যপদে IBPS-র তরফে দেশের বিভিন্ন ব্যাঙ্কে নিয়োগ
Next Article
ভারতের এই শহরে ডিম বিক্রি করলে হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড!

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment