indiahood
indiahood

শুরুতেই বেতন ৪৮,৪৮০! ৬৭১৫ শূন্যপদে IBPS-র তরফে দেশের বিভিন্ন ব্যাঙ্কে নিয়োগ

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? এবার দারুণ সুযোগ নিয়ে এল আইবিপিএস বা ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন। বিশেষ করে যারা ব্যাঙ্কের চাকরি খোঁজেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি। এবার একসাথে ৬৭১৫ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে আইবিপিএস (IBPS Recruitment 2026)। জানা গিয়েছে, প্রবেশনারি অফিসার পদে নিয়োগ করা হবে। এমনকি এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। ইতিমধ্যেই শুরু হয়েছে এখানে আবেদন। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

IBPS নিয়োগ ২০২৬

আইবিপিএস-র তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে শিক্ষানবিশ কর্মকর্তা বা প্রবেশনারি অফিসার পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। মোট শূন্যপদ রয়েছে ৬৭১৫টি। তবে এর মধ্যে বিভিন্ন ব্যাঙ্কে নিয়োগ করা হবে। যেমন ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমনকি ২১ জুলাইয়ের মধ্যেই স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে। তাহলে আবেদন করা যাবে।

বয়স সীমা কত দরকার?

এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন ২০ বছর বয়স চাওয়া হয়েছে এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৩০ বছর। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

আইবিপিএস প্রবেশনারি অফিসার পদে চাকরি পেলে শুরুতেই বেতন দেওয়া হবে ৪৮,৪৮০ টাকা এবং বেতন বাড়তে বাড়তে ৮৫,৯২০ টাকা পর্যন্ত দাঁড়াবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদেরকে চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে একটি অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। তারপর অনলাইন মেইন পরীক্ষা নেওয়া হবে। এই দুটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, তাদেরকে ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।

আরও পড়ুন: বদলে গেল ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচের সময়!

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীরা এই পদে সরাসরি অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবে। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • সর্বপ্রথম আইবিপিএস-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিন।

প্রসঙ্গত, এখানে আবেদন শুরু হয়েছে ১ জুলাই থেকে এবং আবেদন করা যাবে আগামী ২১ জুলাই পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন সেরে নিন।

IBPS Official Notification: Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Click here to Read More
Previous Article
ধোপে টিকবে না মারুতি! মাত্র ৪.৬৯ লাখে লঞ্চ হল ফিচার্সে ভরপুর Tata-র গাড়ি
Next Article
আরও সুস্পষ্ট হল নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

Related চাকরি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment