indiahood
indiahood

বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম, যদি পান জেনে নিন কী করবেন

4 weeks ago

অনন্যা সরকার, কলকাতা: বিগত সরকারের স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পের বদলে রাজ্যে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Yojana) সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করার সিদ্ধান্ত অনেক আগেই জানিয়ে দিয়েছিল নয়া বিজেপি সরকার। এই প্রকল্পের অধীনে যোগ্য ব্যক্তিদের বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ সরকারের তরফে দেওয়া হবে। ইতিমধ্যেই জানানো হয়েছে যে সাড়ে ছয় কোটি রাজ্যবাসী এই কার্ড পাবেন। আবেদন প্রক্রিয়াকে মসৃণ করতে এবার বাড়ি বাড়ি আয়ুষ্মান ভারতের ফর্ম পাঠানো শুরু হয়েছে। কাদের পাঠানো হচ্ছে এই ফর্ম, কী কী লেখা থাকছে – চলুন জেনে নিই বিস্তারিত। 

আয়ুষ্মান ভারতের ফর্ম যাচ্ছে বাড়ি বাড়ি

আয়ুষ্মান ভারতের প্রকল্পের জন্য যাঁরা যোগ্য তাঁদের বাড়িতে সরকারের তরফে পাঠানো হচ্ছে ফর্ম। আশাকর্মীরা পরিবারের সদস্যদের নামে আলাদা ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। এসআইআরের (SIR)-এর এনুমারেশনের ফর্মের মতো আগে থেকেই কিছু তথ্য লেখা থাকছে ফর্মে, আর কিছু ফাঁকা স্থান রয়েছে পূরণ করার জন্য। এগুলি পূরণ করে জমা দিতে হবে। এছাড়া, এলাকার বিধায়কের সঙ্গেও ফর্মের বিষয়ে যোগাযোগ করা যেতে পারে।

কী কী তথ্য দিতে হবে ফর্মে? 

আগে থেকেই ফর্মে আবেদনকারী নাম, রেশনকার্ড নম্বর, আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর, জন্ম তারিখের মতো তথ্যগুলো লেখা থাকছে। ঠিকানা যদি দেওয়া না থাকে তাহলে আবেদনকারীকে সেটা পূরণ করতে হবে। এছাড়া, লিখতে হবে পরিবারে মোট সদস্য সংখ্যা, ভোটার কার্ডের তথ্য, প্যান নম্বর ও বার্ষিক আয়। যদি কেউ আয়কর দেন তাহলে সেই তথ্যও পূরণ করতে হবে ফর্মে। 

আরও পড়ুনঃ ভোট দেন অথচ ৬২ হাজারের ভোটারের নেই রেশন কার্ড! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ফর্মে তিনটি রেশন কার্ডের বিকল্পের উল্লেখ রয়েছে, এগুলি হল – অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY),বিশেষ অগ্রাধিকার পরিবার (SPHH), অগ্রাধিকার পরিবার (PHH)। শোনা যাচ্ছে যারা এই তিনটি রেশন কার্ড বিভাগের আওতায় রয়েছেন, তাঁদেরই ফর্ম পাঠানো হচ্ছে। তবে আয়ুষ্মান ভারত সরকারি বিমা রাজ্যের সকল ৭০ ঊর্ধ্ব নাগরিকরাই পাবেন। তাদের অর্থনৈতিক অবস্থা দেখা হবে না। 

ফর্ম না পেলে কী করবেন? 

যাঁরা ফর্ম পাবেন না, তাঁদের সবার আগে পুরসভা ও গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। যদি কেউ সরকারের দেওয়া শর্তগুলি পূরণ করতে না পারেন, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে তাঁরা যে একেবারে বঞ্চিত হবেন, এমনটা নয়। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের রেজিনগর থেকে ঘোষণা করেন, যে সমস্ত পশ্চিমবঙ্গবাসী আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে থাকবেন না, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় আবেদন করতে পারবেন। তাদেরকেও দেওয়া হবে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা। তবে কবে ও কিভাবে এই প্রকল্পে আবেদন করা যাবে বা এর জন্য কী কী শর্ত পূরণ করতে হবে, সে সম্পর্কে সরকারের তরফে এখনও বিশদে কিছু জানানো হয়নি। 

Click here to Read More
Previous Article
আপনি প্রতিদিন কোন দোকান থেকে কী কিনছেন সব খবর রাখবে সরকার!
Next Article
আর্ন্তজাতিক ‘মিশন শক্তিস্যাট’-এ ডাক পেল পূর্ব মেদিনীপুরের মেয়ে, তৈরি করবে স্যাটেলাইট

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment