indiahood
indiahood

বিকেলেই কলকাতা সহ ৯ জেলায় ঝড়-বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ সকাল থেকে ফের গুমোট ও ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। বৃষ্টির দেখা নেই গতকাল থেকে। কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হলেও গরম সেই একই অবস্থায় রয়েছে। তবে আজ দুপুর বা বিকেলের দিকে কি আবহাওয়ার পরিস্থিতি বদল হওয়ার সম্ভাবনা (Weather Update) রয়েছে? উত্তর হল হ্যাঁ। আবহাওয়া অফিসের তরফে বেলার পর দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনার উল্লেখ করেছে। অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ তো চলছেই। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। আজ রবিবার ছুটির দিনে আপনারও কি বাড়ি থেকে বেরনোর প্ল্যান আছে? তাহলে চলুন জেনে নেবেন আবহাওয়া সম্পর্কে।

বিকেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায়

নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে গরম। এদিকে সকাল থেকে কোথাও মেঘলা আকাশ তো আবার কোথাও রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। তবে চিন্তা নেই, কারণ মৌসুমি বায়ু কিছুটা সক্রিয় থাকার কারণে আজ বিকেলের দিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শক্তিশালী কিউমুলোনিম্বাস মেঘের কারণে হবে কানে তালা ধরানো বজ্রপাত সহযোগে তুমুল ঝড় ও বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বর্ষার প্রথম নিম্নচাপে পরিণত হতে চলেছে, যা জুলাইয়ের শুরুতেই পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলের দিকে এগোবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকেই আসল খেলা শুরু হবে দক্ষিণবঙ্গে বলে খবর।

উত্তরবঙ্গে তুমুল দুর্যোগের সম্ভাবনা

এদিকে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। পর্যটকদের জন্য চরম সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যে। বিভিন্ন আবহাওয়া বিশ্লেষণে স্পষ্টভাবে ইঙ্গিত মিলছে যে আজ ২৮ জুন থেকে ১ জুলাই বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই-ডুয়ার্স অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে। লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং
এবং কালিম্পং জেলায়।

আগামীকালের আবহাওয়া

সোমবারের আবহাওয় সম্পর্কে বললে, এদিন ভারী থেকে চরম ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বৃষ্টিপাতের দাপট অব্যাহত থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এদিকে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগণা এবং হুগলী জেলায়।

Click here to Read More
Previous Article
সপ্তাহের শুরুতেই ৩ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা, আজকের আবহাওয়া
Next Article
ধেয়ে আসছে শক্তিশালী কিউমুলোনিম্বাস মেঘ, বাংলায় ব্যাপক দুর্যোগ! আজকের আবহাওয়া

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment