indiahood
indiahood

সপ্তাহের শুরুতেই ৩ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা, আজকের আবহাওয়া

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ নতুন সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে প্রবল দুর্যোগের পূর্বাভাস (Weather Today) জারি করল আলিপুর আবহাওয়া অফিস। জেলায় জেলায় লাল কমলা সতর্কতা জারি করা হয়েছে। জায়গায় জায়গায় মেঘভাঙা বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখন নিরবচ্ছিন্ন ভাবে স্থলভাগে প্রবেশ করছে। তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে সর্বত্র। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এবং উত্তরবঙ্গের প্রতিটি জেলায় টানা দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে খবর। ফলে ছাতা সঙ্গে রাখতে মোটেও ভুলবেন না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের ওপর সক্রিয় রয়েছে। সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় পাঞ্জাব থেকে হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখাটি এখনও অপরিবর্তিত বা স্থিতিশীল রয়েছে। উত্তাল থাকতে পারে সমুদ্র বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজও সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে ভারী থেকে চরম ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্যেও লাল সতর্কতা জারি রয়েছে কোচবিহার এবং কালিম্পং জেলায়। বাদবাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন হালকা থেকে মাঝারি তো আবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

Click here to Read More
Previous Article
বিনিয়োগ করেছেন স্বয়ং মুকুল আগরওয়াল, দাম বাড়বেই এই শেয়ারের!
Next Article
বিকেলেই কলকাতা সহ ৯ জেলায় ঝড়-বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment