indiahood
indiahood

দেশের ১৯,০৯৭টি জায়গায় বসবে BSNL-র নতুন ৪জি টাওয়ার, বড় অর্ডার পেল TCS ও ITI

3 weeks ago

অনন্যা সরকার, কলকাতা: একটা সময় বিএসএনএল (BSNL)-এর নেটওয়ার্কের সমস্যা ছিল ব্যাপক এবং কথার মাঝেই কল কেটে যেত ঘনঘন। কিন্তু এখন রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি বড় পরিবর্তনের মধ্যে যাচ্ছে। গত বছরই সারাদেশে তাদের ৪জি (BSNL 4G) মোবাইল পরিষেবা চালু হয়েছে। এখন বিএসএনএল একটি আরও বড় পদক্ষেপ নিয়েছে। তারা টিসিএস (TCS) এবং আইটিআই লিমিটেডকে (ITI Limited) ৪জি নেটওয়ার্কের ইক্যুপমেন্ট সরবরাহের জন্য বিশাল বরাত দিয়েছে। এই অর্ডারটি দেওয়া হয়েছে দুটি ধাপে, যার মধ্যে প্রথমে ১৩,৭৮৫ এবং পরে ৫,৩১৪টি – মোট ১৯,০৯৭টি নতুন জায়গায় ৪জি টাওয়ার স্থাপন করা হবে। পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি গ্রহণ করার দিকে বিএসএনএল-এর এটি একটি বড় পদক্ষেপ। রাষ্ট্রায়ত্ত সংস্থাটি দেশের প্রত্যন্ত অঞ্চলে নতুন ৪জি টাওয়ার স্থাপন করে তাদের ৪জি নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে।

আসাম থেকে দিল্লি পর্যন্ত BSNL-এর ৪জি টাওয়ার 

সম্প্রতি বিএসএনএল জানিয়েছে যে, তারা তাদের ৪জি নেটওয়ার্কের নতুন নবম পর্যায় চালু করেছে। “IX. 2 Add-on Project”-এর অধীনে, আসাম সহ নর্থ ইস্ট থেকে দিল্লি সহ সাউথ জোন  পর্যন্ত ৪জি নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের জন্য একটি পারচেজ অর্ডার (PO) দেওয়া হয়েছে। এই অর্ডারের অধীনে নির্বাচিত সংস্থা, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এবং আইটিআই লিমিটেডকে (ITI Limited) এই অঞ্চলগুলিতে পরিকল্পনা থেকে শুরু করে ৪জি টাওয়ার সম্পূর্ণরূপে স্থাপন করা পর্যন্ত সমস্ত কাজ পরিচালনা করবে। এই নয়া অর্ডারটির আগে সংস্থাটি ৪জি স্যাচুরেশন প্রোগ্রামের অধীনে ৭,১০০টি স্থানে ৪জি টাওয়ার লাগানোর জন্য অর্ডার দিয়েছিল।

আরও পড়ুনঃ ইলন মাস্কের কারণে যায় চাকরি, আজ ১৬ হাজার কোটির সাম্রাজ্যের মালিক IIT পাস পরাগ

বিএসএনএল গত বছর ভারতে তাদের ৪জি নেটওয়ার্ক পরিষেবা চালু করে। এটি তখন ৯৮,০০০ মোবাইল টাওয়ার দিয়ে শুরু হয়েছিল। নতুন টাওয়ার স্থাপনের ফলে দেশজুড়ে বিএসএনএল-এর ৪জি নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে। এই নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ভবিষ্যতে যখন বিএসএনএল ৫জি (5G) পরিষেবা চালু করবে, তখন তাদের সব সরঞ্জাম বা ইক্যুপমেন্ট বদলানোর প্রয়োজন হবে না। একই নেটওয়ার্ককে ৫জি-তে আপগ্রেড করা যাবে। BSNL 4G হলো দেশের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি মোবাইল নেটওয়ার্ক।

দেশে সরকারি ৫জি পরিষেবা কবে চালু হচ্ছে?

লেটেস্ট ৫জি পরিষেবা ভারতে আনুষ্ঠানিকভাবে আসার পর দেশজুড়ে বিএসএনএল-এর গ্রাহকরাও কোম্পানির ৫জি মোবাইল পরিষেবা চালুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২০২৪ সাল থেকেই বিএসএনএল ৫জি চালু হবে বলে শোনা যাচ্ছে, যদিও তা এখনও হয়নি। ইতিমধ্যে, বিএসএনএল দিল্লি এবং মুম্বাইতে ৫জি পরিষেবার কিছু ট্রায়াল চালিয়েছে, তাই মনে করা হচ্ছে, সম্ভবত এই দুই বড় শহরে প্রথম ৫জি নেটওয়ার্ক চালু হতে পারে। যদিও, সরকার এখনও বিএসএনএল ৫জি চালু করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে শীঘ্রই এটি চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।

Click here to Read More
Previous Article
কলকাতার স্কুল ছাত্রী পেল বিশ্বসেরার খেতাব! আন্তর্জাতিক স্তরের পরীক্ষায় ফুল মার্কস রোশনীর
Next Article
ইংল্যান্ডকে হারিয়েও শাস্তি পেতে পারে আর্জেন্টিনা, ফাইনালের আগে ভয়ের খবর

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment