indiahood
indiahood

ইংল্যান্ডকে হারিয়েও শাস্তি পেতে পারে আর্জেন্টিনা, ফাইনালের আগে ভয়ের খবর

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 85 মিনিট পর্যন্ত গোটা ম্যাচে গোল করে এগিয়ে থাকা ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা (Argentina)। 2-1 ব্যবধানে সেমিফাইনাল জিতে ফাইনালের মঞ্চে স্পেনের মুখোমুখি হতে চলেছে লিওনেল মেসির দেশ। তবে, এই সাফল্যের মাঝেও আর্জেন্টিনার কপালে ঝুলছে শাস্তির খাঁড়া! আসলে সেমিফাইনালের ম্যাচ শেষে ইংল্যান্ডকে হারানোর পরই আর্জেন্টিনার মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের একটি ব্যানার হাতে দেখা যায়। আর এই এক কারণেই এবার শাস্তি পেতে পারে আর্জেন্টিনা দল!

আর্জেন্টিনাকে শাস্তি দেবে ফিফা?

লিওনেল মেসিদের দাপটে হাবুডুবু খেয়েছে ইংল্যান্ড। শেষ মুহূর্তে আর্জেন্টিনার চাপ একেবারেই সহ্য করতে পারেনি ইংলিশ বাহিনী। তা না হলে প্রথম থেকে এক গোলে এগিয়ে থাকা দলটার অবস্থা এত শোচনীয় হয় না। এদিন 85 মিনিট থেকে গোল করা শুরু করে আর্জেন্টিনা। দলের জয় সূচক গোলটি এসেছিল 90+2 মিনিটের খেলায়। সব মিলিয়ে বলাই যায়, ইংরেজদের দম্ভ ঘুঁচিয়ে দিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচ জিতেও আর্জেন্টাইন খেলোয়াড় এমন এক কাজ করে ফেলেছেন যা দলটির শাস্তির কারণ হয়ে উঠতে পারে!

বলাই বাহুল্য, ইংল্যান্ডকে হারিয়ে ম্যাচ জিততেই হঠাৎ মাঠের মাঝে একটি বড় ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার সেলসো। সেই ব্যানারে খুব পরিষ্কারভাবে লেখা ছিল, “লাস মালভিনাস সন আর্জেন্টিনাস।” বাংলায় এর অর্থ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনারই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু ছবিতে সেলসোকে একা ওই ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল।

অবশ্যই পড়ুন: সপ্তম বেতন পে কমিশন নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, অবশেষে জারি বিজ্ঞপ্তি

শুধু তাই নয়, বেশ কিছু ছবিতে আর্জেন্টাইন মিডফিল্ডারের সাথে ধরা পড়েছিলেন ডিফেন্ডার নিকোলাসও। আসলে ওই ব্যানারে ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনার অংশ হিসেবে দাবি করায়, অনেকেই মনে করছেন এবার শাস্তির সম্মুখীন হতে পারে আর্জেন্টিনা। আসলে ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন ম্যাচের পর অর্থাৎ টুর্নামেন্টের মাঝে কোনও রকম রাজনৈতিক পোস্টার বা ইঙ্গিতপূর্ণ বা উদ্দেশ্যমূলক ব্যানার দেখানো যায় না। এ নিয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে ফিফার। মূলত সে কারণেই অনেকেই মনে করছেন এবার হয়তো ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে নিজেদের অংশ হিসেবে দাবি করে শাস্তি পেতে পারে আর্জেন্টিনা!

Click here to Read More
Previous Article
দেশের ১৯,০৯৭টি জায়গায় বসবে BSNL-র নতুন ৪জি টাওয়ার, বড় অর্ডার পেল TCS ও ITI
Next Article
হাওড়ায় আমূলের প্ল্যান্ট শিলান্যাস, দুই দিনের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment