indiahood
indiahood

ধেয়ে আসছে ব্যাপক দুর্যোগ, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

4 weeks ago

সহেলি মিত্র, কলকাতাঃ মৌসুমি অক্ষরেখা, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের চাপে বিপর্যস্ত বাংলা। একের পর এক সিস্টেমের ফলে আজ শুক্রবার থেকে নতুন করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধেয়ে আসছে ব্যাপক ঝড় বৃষ্টি (Weather Today)। তাও আবার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। হাল বেহাল হবে দক্ষিণবঙ্গবাসীর। অন্যদিকে পাল্লা দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেও অঝোরে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায়। এছাড়া ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃষ্টি চলবে বাদবাকি জেলাগুলিতেও।

আবহাওয়া সম্পর্কে বললে মৌসুমী অক্ষরেখা বর্তমানে অনুপগড়, রোহতক, দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশের ওপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ এলাকার কেন্দ্র, ফুরসতগঞ্জ, দেহরি, ধানবাদ বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে পূর্ব দক্ষিণ পূর্বে অভিমুখে বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতার মধ্যে একটি উচ্চ স্তরের ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণমুখী হেলে রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক শুক্রবার সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে প্রসঙ্গে। হাওয়া অফিসের মতে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় এছাড়া ভারী বৃষ্টিপাত চলবেl উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং কোচবিহার জেলায়।

আগামীকালের আবহাওয়া

শনিবার অর্থাৎ সপ্তাহান্ত থেকে ভারী বৃষ্টিপাতের মাত্রা বাড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের কথা বললে এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং মালদা জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের কথা বললে এদিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া হাওড়া কলকাতা এবং পূর্ব বর্ধমান জেলায়। বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতেও।

Click here to Read More
Previous Article
৫ কোটি হয়েছে প্রায় ৭ গুন, সচিনের বাজি ধরা এই শেয়ার থেকে আয়ের বাম্পার সুযোগ!
Next Article
দিঘার অদূরেই রয়েছে একদম অচেনা ও অফবিট এক জলপ্রপাত, যাবেন নাকি এই স্বর্গে?

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment