indiahood
indiahood

ধর্মতলায় পুলিশের উপর হামলায় ধৃত আফরোজের সাথে তৃণমূল যোগ, গেছিলেন বিধায়কের প্রচারেও

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ধর্মতলায় (Dharmatala Protest) বাম ছাত্র সংগঠন ও CJP এর মিছিল ঘিরে তৈরি হয়েছিল ধুন্দুমার পরিস্থিতি। হঠাৎ ছাত্রদের মাঝে ঢুকে পুলিশের উপর হামলা চালাতে থাকেন কয়েকজন যুবক। জুতো থেকে শুরু করে জলের বোতল ছোঁড়া হয় পুলিশকে (West Bengal Police) লক্ষ্য করে। যেই ঘটনায় 6 জনের বেশি অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন আফরোজ নামক এক যুবক। যাঁর সাথে এবার খুঁজে পাওয়া গেল তৃণমূল যোগ।

তৃণমূল বিধায়কের প্রচারে অভিযুক্ত আফরোজ

গত, 24 তারিখ নিটের প্রশ্ন ফাঁস এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির সমর্থনে শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত বিরাট মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি। আলাদা করে মিছিলের অনুমতি না মেলায় সেই আন্দোলনে পা বাড়িয়েছিলেন কলকাতার স্বঘোষিত আরশোলারা। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল শান্তিপূর্ণভাবে পৌঁছলেও ডোরিনা ক্রসিং এর কাছে যেতেই পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা।

সূত্রের খবর, এদিন ছাত্র-ছাত্রীদের মিছিলে ঢুকে হঠাৎ পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল ছুঁড়ে মারতে দেখা যায় কয়েকজন যুবককে। যেই ঘটনায় বিধানসভায় দাঁড়িয়ে গুন্ডা দমন আইন প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সাথে আটক করা হয়েছে একাধিক অভিযুক্তকে। সেই তালিকায় একেবারে প্রথমেই নাম আসে আফরোজের। কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘেঁটে জানা গেল, এই অভিযুক্তের সাথে যোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের!

অবশ্যই পড়ুন: ধর্মেন্দ্র প্রধানের থেকে কম, বর্তমান শিক্ষা মন্ত্রী প্রহ্লাদ জোশীর শিক্ষাগত যোগ্যতা কতটা জানেন?

সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্টে আফরোজকে তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর সাথে ছবি ভাগ করে নিতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, একটি রিলস ভিডিওতে হাতে বন্দুক নিয়েও কেরামতি দেখিয়েছিলেন এই অভিযুক্ত। এখানেই শেষ নয়, কয়েকটি পোস্টের ক্যাপশনে আফরোজ লিখেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন।” বলে রাখি, গতকাল অন্ডাল থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে।

গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে যে পাঁচজন অভিযুক্তের নাম নিয়েছিলেন তাঁদের মধ্যে ছিলেন আফরোজও। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই অভিযুক্তকে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার ভোট প্রচারে দেখা গিয়েছিল। সে কথা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন মেটিয়াবুরুজের বিধায়ক। তিনি জানিয়েছেন,  “প্রচারে থাকতে পারে সেটা কোনও বিষয় নয়। তবে আমি এ বিষয়ে কিছু জানিনা।”

Click here to Read More
Previous Article
“মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করব…” শিক্ষামন্ত্রী হয়ে মুখ খুললেন প্রহ্লাদ যোশী
Next Article
কিছুক্ষণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি, আবহাওয়ার খবর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment