indiahood
indiahood

কিছুক্ষণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি, আবহাওয়ার খবর

2 weeks ago

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই পাল্টি মারছে বাংলার আবহাওয়া (Weather Update)। নিম্নচাপ, ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার সৌজন্যে বাংলায় বর্ষার দাপট এখন ফুলদমে শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই আকাশ কালো করে বৃষ্টি নামছে। রবিবার সকাল থেকেই বাংলার আকাশের মুখ ভার। সেইসঙ্গে মাঝেমধ্যে দমকা হাওয়াও বইছে। গুমোট গরমও রয়েছে। তবে চিন্তা নেই, কারণ দুপুর থেকে বিকেলের দিকে কলকাতা সহ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের (Weather Forecast) পূর্বাভাসও রয়েছে। কোথাও আবার ভারী বৃষ্টির ভ্রূকুটিও রয়েছে। আজ ছুটির দিনে আপনারও কি কোথাও যাওয়ার প্ল্যান রয়েছে? তাহলে বেরনোর আগে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

বিকেলেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি

জানা গিয়েছে, রবিবার কিছু কিছু সময় রোদ উঠলেও মেঘ থাকবে আকাশে। আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে। সকালে মেঘলা আকাশ থাকলেও দুপুর থেকে বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ (Rainfall) বৃষ্টি হতে পারে। বিকেলেও একই রকম আবহাওয়া থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে আকাশে এদিক-ওদিক মেঘ দেখা যাবে। আজ দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী, পশ্চিমবঙ্গের উপকূলে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে যেটি আগামী ২ কার্যত একই এলাকায় অবস্থান করে আরো ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে তীর চিহ্নিত পথে পরবর্তী সময়ে অগ্রসর হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আপনি যদি উত্তরবঙ্গে থেকে থাকেন তাহলে জানিয়ে রাখি, আবহাওয়া অফিস এদিন কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস না দিলেও দুপুর থেকে বিকেলের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যদিও মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতকর্তা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায়। অন্য দিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখিত জেলাগুলোতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

Click here to Read More
Previous Article
ধর্মতলায় পুলিশের উপর হামলায় ধৃত আফরোজের সাথে তৃণমূল যোগ, গেছিলেন বিধায়কের প্রচারেও
Next Article
রাজ্যজুড়ে ৯ দিন হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করতেই হবে, ১৩ দফা নির্দেশ নবান্নের

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment