indiahood
indiahood

ডিমের পর এবার দাম কমল মুরগির মাংসেরও, জানুন নতুন রেট

1 hour ago

সহেলি মিত্র, কলকাতা: মাংস প্রেমীদের জন্য রইল সুখবর। অবশেষে শ্রাবণ মাস শেষ হতেই দাম কমলো মুরগির মাংসের (Chicken Price)। ২০০ টাকার নিচে নেমে এলো মুরগির দাম। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় ২০০ টাকারও কমে বিক্রি হচ্ছে মুরগির মাংস। ইলিশের মরসুমে চিকেনের দাম কমে যাওয়ার ফলে কিছুটা হলেও স্বস্তিতে মধ্যবিত্তরা। আপনার এলাকায় কত টাকায় বিক্রি হচ্ছে মুরগির মাংস?

দাম কমল মুরগির মাংসের

বাজারে ইলিশ মাছ থাকলেও তা যথেষ্ট চড়া দামে বিক্রি হচ্ছে। ফলে এখনও অবধি তা কেনার মতো সাধ্য অনেকেরই হয়নি। সে ক্ষেত্রে ভরসা ছিল এই মুরগির মাংস। তবে শ্রাবণ মাসে চিকেন থেকে শুরু করে ডিমের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল। ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। তবে এখন সমস্যা অতীত, হুগলীর বেশ কিছু অঞ্চলে মুরগির মাংস ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে খবর।

দাম কমেছে ডিমেরও

কলকাতার বেশি কিছু বাজারে আবার মুরগির মাংসের দাম ১৭৫-১৮০ টাকা কেজিতে চলছে। কয়েকদিন আগে অবধি এই দাম ২৮০ কেজি ছাড়িয়ে গিয়েছিল, যা নিঃসন্দেহে অনেকটাই। তবে এখন দাম কমার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে। এদিকে মুরগির মাংসের পাশাপাশি ডিমের দামও কমেছে বেশ খানিকটা। কিছু জায়গায় ৮ টাকা তো কিছু জায়গায় ৭ টাকায় বিক্রি হচ্ছে এক একটি ডিম। হঠাৎ কেন এই দাম বৃদ্ধি হয়েছিল?

আরও পড়ুনঃ অভয়ারণ্যের মধ্যে লুকিয়ে অপরূপ ঝর্না, বর্ষায় ঘুরে আসুন ওড়িশার চাউলধুয়া জলপ্রপাত

এই বিষয়ে পোলট্রি শিল্পের দাবি, পোলট্রি ফিডের খরচ দ্রুত বেড়ে যাওয়া এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। বিশেষ করে পশ্চিম এশিয়ার সংঘাতের পরে আমদানি করা ফিডের উপাদান, ভুট্টা এবং সয়াবিন মিলের দাম বেড়েছে। তবে শিল্পমহলের আশা ছিল উত্তর ভারতে শ্রাবণ মাসে চাহিদা কমে গেলে জুলাইয়ের শেষ দিক থেকে দামে কিছুটা স্বস্তি মিলতে পারে। এখন সেটাই হয়েছে। অনেকটাই দাম কমেছে।

Click here to Read More
Previous Article
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপে মেসিদের চাপে ফেলা কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! কবে?
Next Article
তারাপীঠের পর এবার কলকাতা! মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভোররাতে ভয়াবহ আগুন, মৃত শিশুসহ ৯

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment