indiahood
indiahood

তারাপীঠের পর এবার কলকাতা! মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভোররাতে ভয়াবহ আগুন, মৃত শিশুসহ ৯

1 hour ago

তারাপীঠের মর্মান্তিক স্মৃতির রেশ কাটতে না কাটতেই এবার তিলোত্তমায় বড়সড় বিপর্যয়! পার্ক স্ট্রিট লাগোয়া মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভোররাতে আচমকাই ছড়িয়ে পড়ে বিধ্বংসী আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও আগুনে ঝলসে শিশুসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দমকল ও স্থানীয়রা উদ্ধারকার্য চালিয়ে ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং ১ জন শিশুকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহগুলির ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।