indiahood
indiahood

ফের করোনার আতঙ্ক কলকাতায়! ICU-তে ভর্তি নাবালক

3 weeks ago

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার করোনার থাবা কলকাতায় (Covid In Kolkata)। এবার কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হল নাবালক। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, বিগত ৭ দিন ধরে জ্বর ছিল। রিপোর্ট অনুযায়ী, টেস্ট করাতেই করোনা ধরা পড়ে বছর ১০-এর এক নাবালকের। এরপর তড়িঘড়ি তাঁকে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে চিকিৎসা চলছে বলে খবর।

ফের কলকাতায় কোভিডের হানা

এমনিতেই দেশজুড়ে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড ১৯। উত্তরপ্রদেশ থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ থেকে অনেকের আক্রান্তের খবর মিলেছে। তবে এবার ভাইরাসের থাবা বসল কলকাতা শহরেও। যে নাবালকের শরীরে এই ভাইরাস থাবা বসিয়েছে তাঁর অবস্থা বেশ উদ্বেগজনক বলে খবর। গড়িয়ার ওই বাসিন্দাকে আইসিউতে ভর্তি করানো হয়েছে। এমনকি ওই নাবালকের মাকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে খবর। এহেন ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই সর্বত্র আতঙ্কের সৃষ্টি হয়েছে সকলের মধ্যে।

কী বলছে হাসপাতাল?

রিপোর্ট সূত্রে খবর, শনিবার সকালেই ওই নাবালককে পিয়ারলেস হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবার থেকে শুরু করে চিকিৎসকরা প্রাথমিকভাবে ভেবেছিল, সামান্য ভাইরাল জ্বর, সর্দি আর শ্বাসকষ্টের সমস্যা হয়েছে নাবালকের। কিন্তু চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার সোয়াব টেস্ট করা হয়। সেখানে রিপোর্ট করোনা পজিটিভ আসে। এরপরই তড়িঘড়ি আক্রান্ত নাবালককে ভর্তি নিয়ে নেওয়া হয় হাসপাতালে।

আরও পড়ুনঃ যুবশক্তির ৩০০০ পেতে লাগবে ‘প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট’, জানুন কোথায় কীভাবে পাবেন?

এই প্রসঙ্গে হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, কয়েকদিন ধরেই জ্বর সর্দি কাশি ছিল, কিছুতেই কমছিল না। হাসপাতালে নিয়ে আসা হলে তাকে ভর্তি করি। এরপর ভাইরাল টেস্ট এবং এক্স রে করানো হয়। এক্স রে-তে ধরা পড়ে বাচ্চাটির নিউমোনিয়া ধরা পড়ে এবং ভাইরাল টেস্টে জানা যায় সে করোনা সংক্রমিত হয়েছে। এটা যেহেতু একটা ভাইরাস ইনফেকশন, সেক্ষেত্রে তাকে দ্রুত আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়।

Click here to Read More
Previous Article
যুবশক্তির ৩০০০ পেতে লাগবে ‘প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট’, জানুন কোথায় কীভাবে পাবেন?
Next Article
সমুদ্রে আধিপত্য বিস্তারে চিনকে আটকাতে বড় পদক্ষেপ ভারতের!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment