indiahood
indiahood

যুবশক্তির ৩০০০ পেতে লাগবে ‘প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট’, জানুন কোথায় কীভাবে পাবেন?

3 weeks ago

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার যুবশক্তি স্কিম (Yuva Shakti Scheme) নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট। অন্নপূর্ণা ভাণ্ডারের ন্যায় বাংলার যুব সমাজকে উৎসাহ করতে বিজেপি সরকার সকলকে কড়কড়ে ৩০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে। তবে এই টাকা পাওয়া কিন্তু মোটেই খুব একটা সহজ হবে না। আগামী কয়েক মাসের মধ্যে সরকার ‘যুবশক্তি ভরসা কার্ড’ (Yuva Shakti Bharosa Card) টাকা পাঠাতে চলেছে। তবে কিছু শর্ত অবশ্যই মেনে চলতে হবে আবেদনকারীকে।

বেকারদের ৩০০০ টাকা দেওয়ার ঘোষণা সরকারের

চলতি বছর বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করার সময়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন এই যুবশক্তি ভরসা কার্ডের। এই কার্ডের মাধ্যমে বাংলার বেকার যুবক যুবতীরা ৩০০০ টাকা করে পেয়ে যাবেন। বাজেটে ২০২৬ সালের অক্টোবর মাস থেকে ‘ভরসা কর্মসূচি’ নামে একটি নতুন প্রকল্প চালুর প্রস্তাব করা হয়েছে, যার লক্ষ্য ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য, শিক্ষিত ও বেকার যুবকদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা।

মানতে হবে কিছু শর্ত

এই প্রকল্পের আওতায়, স্নাতক ডিগ্রিধারী বেকাররা ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য বেকার যুবকরা প্রতি মাসে ২,০০০ টাকা পাবেন। এই প্রকল্পটি এমন পরিবারের প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে, যাদের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম এবং যারা ইতিমধ্যে অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে সুবিধা পাচ্ছেন না। এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে একটি বিশেষ সার্টিফিকেট রাখা বাধ্যতামূলক। ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ আবেদনের জন্য অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট বাধ্যতামূলক।

আরও পড়ুনঃ এক চার্জেই চোখ বন্ধ করে ছুটবে ৬০০ কিমি, আসছে বাজার কাঁপানো গাড়ি!

কোথায় পাবেন প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট?

সূত্রের খবর, প্রাক্তন পড়ুয়ারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই সার্টিফিকেট সংগ্রহের জন্য ভিড় জমাতে শুরু করেছেন। এই প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট পেতে পড়ুয়াদের নিজের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। সেখানে নিজের প্রমাণপত্র দেখিয়ে এই সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। অন্যান্য নথি সম্পর্কে বললে কর্মহীন যুবক, যুবতীদের ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র প্রয়োজন হতে পারে।

Click here to Read More
Previous Article
সর্বোচ্চ গোলদাতা থেকে গোল্ডেন বুট, সব ক্ষেত্রেই মেসিকে পেছনে ফেললেন এমবাপে
Next Article
ফের করোনার আতঙ্ক কলকাতায়! ICU-তে ভর্তি নাবালক

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment