indiahood
indiahood

মেয়াদ বাড়ল স্বাস্থ্যসাথীর, রাজ্যে আপাতত চালু তিন সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্প

11 hours ago

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত (Ayushman Bharat / Pradhan Mantri Jan Arogya Yojana) চালু হতে চলেছে। তিনি এর সাথেই আশ্বাস দেন যে, যতদিন না আয়ুষ্মান ভারতের কাজ শেষ হচ্ছে ততদিন রাজ্যবাসীর সুবিধার্থে পূর্বতন সরকারের স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) প্রকল্প চালু রাখা হবে। আজ (১৬ আগস্ট) থেকে আয়ুষ্মান ভারত চালু হচ্ছে রাজ্যে, তবে স্বাস্থ্য সাথীও এখনই বন্ধ হচ্ছে না বলে জানিয়েছে সরকার। আরও তিন মাস মেয়াদ বাড়ছে এই প্রকল্পের। 

স্বাস্থ্যসাথীর মেয়াদ বাড়াল রাজ্য সরকার

রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে, আরও তিনমাস পশ্চিমবঙ্গবাসী তৃণমূল সরকারের আমলে চালু হওয়া স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাবেন। রবিবার আয়ুষ্মান ভারত চালু হওয়ার সাথে সাথেই এই প্রকল্পে ইতি টানছে না সরকার। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? শুক্রবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় স্বাস্থ্যভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পকে সারা রাজ্যে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য আরও কিছুটা সময়ের প্রয়োজন। তাই এরকম পরিস্থিতিতে কোনো মানুষ যাতে সরকারি স্বাস্থ্যবিমার সুবিধা থেকে বঞ্চিত না হন, তাই স্বাস্থ্য সাথীর সময়সীমা দীর্ঘায়িত করা হচ্ছে। 

আরও পড়ুন: প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয়ে উদ্ধার ঝুলন্ত দেহ

এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন না, তাঁদের দেওয়া হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার সুবিধা। ফলে আপাতত তিনটি প্রকল্পই চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাস পর রাজ্যবাসীর সুবিধা-অসুবিধার দিকগুলি খতিয়ে দেখে স্বাস্থ্যসাথী বন্ধ করা হবে। যাঁদের মনে সরকারি স্বাস্থ্য বিমা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, তাদের স্বাস্থ্যমন্ত্রী এদিন আশ্বাস দিয়ে বলেন ‘কেউ বাদ পড়বেন না, বাদ পড়ার আশঙ্কাও করবেন না’। 

আরও পড়ুন: ৫ লক্ষ বিনিয়োগ করে পান প্রায় ২.৫ লক্ষ সুদ! দুর্দান্ত স্কিম পোস্ট অফিসের

রাজ্যের ১.৫ কোটি পরিবারের ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী। তার মধ্যে ৩ কোটি ৪০ লক্ষ রাজ্যবাসীকে ইতিমধ্যেই এই আধার লিংকড প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই আজ থেকে এর সুবিধা পেতে চলেছেন। ১,৯৩০টি হাসপাতালে এই স্বাস্থ্য বিমার পরিষেবা মিলবে, তার মধ্যে রয়েছে ১,৩০৩টি বেসরকারি হাসপাতাল। আয়ুষ্মান ভারত কার্ডহোল্ডাররা বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন। যাঁদের কাছে কার্ড পৌঁছাবে না তাঁরা হাসপাতালেই নাম লেখানোর সুযোগ পাবেন। আর আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য না হলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার জন্য আবেদন করা যাবে। তবে এক্ষেত্রেও আয়ের নির্ধারিত সীমা রয়েছে। 

Click here to Read More
Previous Article
শিয়ালদা AC লোকালের রুট পরিবর্তন, আরও দূরের গন্তব্যে যাবে ট্রেন
Next Article
সর্ষের তেলের দাম ২২০ টাকা পার, দুশ্চিন্তার কালো মেঘ মধ্যবিত্তর হেঁশেলে

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment