indiahood
indiahood

শিয়ালদা AC লোকালের রুট পরিবর্তন, আরও দূরের গন্তব্যে যাবে ট্রেন

11 hours ago

সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। শিয়ালদা এসি লোকাল (AC Local) ট্রেনের রুট বৃদ্ধি করল পূর্ব রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। পূর্ব রেল সূত্রে খবর, আগামী ২০ আগস্ট থেকে অতিরিক্ত রুটে চলবে শিয়ালদা-বারাসাত এসি লোকাল (Sealdah Barasat AC Local) ট্রেনটি। আপনিও কি রোজ এই ট্রেনে করে যাতায়াত করেন? তাহলে চলুন আরও বিশদে জেনে নেবেন।

এসি লোকালের রুট বাড়াল রেল

যাত্রীদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে ট্রেন নম্বর 33449 শিয়ালদা-বারাসাত এসি লোকালের রুট সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ অগাস্ট থেকে এই ট্রেনটি চলবে শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত। ইতিমধ্যেই ট্রেনের নতুন টাইমটেবিল প্রকাশ পেয়েছে যা সকল যাত্রীর জেনে  রাখা উচিৎ।

ট্রেনের নতুন সময়সূচি ও রুট কী?

অনেকেই জানেন আগে 33449  শিয়ালদা- বারাসাত এসি লোকাল শিয়ালদা থেকে ছাড়ত সকাল ১০:৩৩ মিনিটে। এরপর সেটি বারাসাত স্টেশনে পৌঁছাত সকালে ১১:১৪ মিনিটে।  তবে আগামী ২০ অগাস্ট থেকে ট্রেনটি ১১:১৮ মিনিটে বারাসাত স্টেশন থেকে ছেড়ে বনগাঁ পৌঁছবে ১২:২৩ মিনিট নাগাদ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।এরপর ট্রেন নম্বর 33442 ডাউন বারাসত-শিয়ালদা AC লোকালটি আগামী ২০ অগাস্ট থেকে ছাড়বে বনগাঁ স্টেশন থেকে। দুপুর ১২:৩৫ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে ট্রেনটি শিয়ালদা পৌঁছবে দুপুর ২:২৫ মিনিটে।

আরও পড়ুনঃ নেই ব্লেড, রুমের কোণায় কোণায় দেবে ঝড়ের বেগে হাওয়া! ঘরে আনুন ব্লেডলেস ফ্যান

এবার জেনে নেওয়া যাক রুট সম্পর্কে। জানা গিয়েছে, যাত্রাকালে বারাসাত থেকে বনগাঁ যাওয়ার পথে ট্রেনটি বামনগাছি, দত্তপুকুর, বিরা, অশোকনগর, হাবড়া, মছলন্দপুর, গোবরডাঙা, ঠাকুরনগর, চাঁদপাড়া স্টেশনে থামবে। যদিও ট্রেনটি গুমা, সংহতি ও বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে না। যাইহোক, রেলের তরফে এহেন রুট বৃদ্ধির ফলে সাধারণ যাত্রীরা দারুণভাবে লাভবান হবেন বলে আশা করা হচ্ছে। এখন এটাও দেখার আগামী দিনে চলমান অন্য কোনও এসি লোকাল রুটের সম্প্রসারণ করা হয় কিনা।

Click here to Read More
Previous Article
নেই ব্লেড, রুমের কোণায় কোণায় দেবে ঝড়ের বেগে হাওয়া! ঘরে আনুন ব্লেডলেস ফ্যান
Next Article
মেয়াদ বাড়ল স্বাস্থ্যসাথীর, রাজ্যে আপাতত চালু তিন সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্প

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment