indiahood
indiahood

মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট, রেললাইন থেকে বিজেপি কর্মীর খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার কালনায়

21 hours ago

নেশাগ্রস্ত অবস্থায় সোশ্যাল মিডিয়ায় একের পর এক চিরবিদায়ের বার্তা পোস্ট করার পর রেলে কাটা পড়ে মৃত্যু হলো ২৬ বছরের এক বিজেপি কর্মী যুবকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রাম কালনা উত্তরপাড়া এলাকায়। মৃত যুবকের নাম গোবিন্দ বসাক। বুধবার সকালে রেললাইন থেকে তাঁর খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার হতেই এলাকা জুড়ে তীব্র শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে নেশা করার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে গোবিন্দ লেখেন— "আজকের দিনের জন্য গ্যাংস্টার চিরবিদায়... বিজেপি জিন্দাবাদ, ভারতবাসী জিন্দাবাদ। জীবনের মতো হারিয়ে যাচ্ছে ফোনটা আমার। বিজেপিকে খুব ভালোবাসতাম।" পোস্টের পাশাপাশি গভীর রাতে স্থানীয় বিজেপি যুব মোর্চার ২ নম্বর মণ্ডলের সভাপতি কমল দাসকেও তিনি ফোন ও মেসেজ পাঠান। তবে গভীর রাত হওয়ায় ওই বিজেপি নেতা তা দেখতে পাননি এবং সকালে মৃত্যুর খবর পেয়ে স্তম্ভিত হয়ে যান।

ঘটনার খবর পেয়ে কালনা জিআরপি (GRP) পুলিশ দেহটি উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবার ও স্থানীয় নেতৃত্বের দাবি, যুবকের রাজনৈতিক বা পারিবারিক কোনো বিবাদ ছিল না। সদা হাসিখুশি যুবকের কেন এমন মর্মান্তিক পরিণতি হলো এবং কেনই বা তিনি সোশ্যাল মিডিয়ায় এমন বার্তা দিলেন, তা ভেবে কুল পাচ্ছেন না পরিজনেরা। ঘটনার পেছনে অন্য কোনো মানসিক চাপ নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কালনা জিআরপি পুলিশ।

Click here to Read More
Previous Article
দিল্লির বুকে উঠবে ঝড়, এবার রশিদ খানকে শিক্ষা দেবেন বৈভব সূর্যবংশী! কবে ম্যাচ?
Next Article
টেস্টের প্রথম দিনই ১৯৮ রানে অলআউট, বাংলাদেশের সামনে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment