indiahood
indiahood

নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি! শনিতেও কাটবে না দুর্যোগ, আগামীকালের আবহাওয়া

4 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: নিম্নচাপের জেরে গতকাল, রাত থেকে একনাগাড়ে হয়েই চলেছে বৃষ্টি, সকালে না থামলেও বেলা বাড়তেই অবশেষে কমেছে বৃষ্টির পরিমাণ। আর তাতেই জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা (Kolkata) এবং শহরতলির একাধিক রাস্তাঘাট। তবে এখনই দুর্যোগ কাটছে না, আরও অন্তত চার দিন কলকাতায় বজায় থাকবে এই দুর্যোগ। জানা গিয়েছে, আগামীকালও (Weather Tomorrow) দক্ষিণবঙ্গে (South Bengal) বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কিছুদিন আগেই নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই পুনরায় মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের কারণে রাজ্যে দুর্যোগমূলক পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে, একদিকে বর্ষাকালীন অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। আর এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তাই উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতা সহ দক্ষিণ বঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই থাকবে মেঘলা আকাশ, আর তার সঙ্গে বৃষ্টি শুরু হবে দফায় দফায়। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে বদলাতে পারে আবহাওয়া।

আরও পড়ুন: বেতন বাড়লেও সিভিক, আশাকর্মীদের খারাপ খবর শোনাল রাজ্য সরকার!

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবার, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও আগামী কয়েক দিনে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে পাহাড়ি নদীগুলিতে জল বাড়বে এবং ভূমি ধসও দেখা যাবে। আগামী মঙ্গলবার থেকে দুর্যোগের সম্ভাবনা কমবে।

Click here to Read More
Previous Article
সরকারের এই এক সিদ্ধান্তে আইফোন থেকে অ্যান্ড্রয়েড, দাম কমতে পারে সব স্মার্টফোনের
Next Article
অন্নপূর্ণা ভান্ডারে ভুয়ো সুবিধাভোগী ধরা পড়লেই কঠোর শাস্তি, বলে দিলেন মুখ্যমন্ত্রী

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment