indiahood
indiahood

অভয়ারণ্যের মধ্যে লুকিয়ে অপরূপ ঝর্না, বর্ষায় ঘুরে আসুন ওড়িশার চাউলধুয়া জলপ্রপাত

1 hour ago

অনন্যা সরকার, কলকাতা: এই শহুরে কোলাহল থেকে বেরিয়ে প্রকৃতির মাঝে খুঁজে নিতে চান এক টুকরো শান্তির আশ্রয়? মনোরম জলপ্রপাতের পাশে বসে পাখিদের কলতান আর ঝর্ণার ছলছল আওয়াজে মনকে স্নিগ্ধতায় ভরিয়ে দিতে ঘুরে আসতে পারেন ওড়িশার স্বল্প পরিচিত (Offbeat Destination) কিন্তু অপরূপ সুন্দর চাউলধুয়া জলপ্রপাত (Chauldhua Waterfall) থেকে। নুয়াপাড়া জেলার সুনাবেদা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির ভেতরে অবস্থিত একটি অসাধারন জলপ্রপাতটি এখনও বেশিরভাগ মানুষের অগোচরেই রয়েছে। তাই ভিড় এড়িয়ে নিরিবিলি ভ্রমণের জন্য চাউলধুয়া জলপ্রপাতকে আপনার পরবর্তী ডেস্টিনেশন বানিয়ে ফেলতেই পারেন। 

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চাউলধুয়া জলপ্রপাত

ওড়িশার এই অন্যতম জলপ্রপাতটির প্রধান আকর্ষণ হল বনাঞ্চলে ঘেরা স্নিগ্ধ পরিবেশ, উচ্ছ্বল গতিতে বয়ে চলা সুবিশাল ঝর্ণার মনে শান্তি জাগানো শব্দ ও অভয়ারণ্যের নিরিবিলি আবহ। এখানে ভ্রমণের সেরা সময় হল বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়, যা এই অঞ্চলের জলপ্রপাতগুলোর রূপ বাড়িয়ে দেয়। বর্ষার সময় এবং তার ঠিক পরেই বনভূমি আরও সবুজ হয়ে ওঠে এবং জলপ্রপাতকে আরও চিত্তাকর্ষক দেখায়। সুনবেদায় অভয়ারণ্যে প্রধানত শুষ্ক পর্ণমোচী গাছের সারি এবং বন্ধুর পাহাড়ি ভূখণ্ড দেখতে পাওয়া যায়। বনাঞ্চল, মালভূমি ও উপত্যকার সংমিশ্রণ এই স্থানটিকে প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ টুরিস্ট ডেস্টিনেশনে পরিণত করেছে।

আরও পড়ুন: উঁচু পাহাড়ের গা বেয়ে নেমে আসছে জলধারা, বর্ষায় ঘুরে আসুন ‘ওড়িশার মিনি থাইল্যান্ড’ থেকে

চাউলধুয়া জলপ্রপাতের পার্শ্ববর্তী এই ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিটি ভ্রমণে এক সম্পূর্ণ ভিন্ন মাত্রা যোগ করে। শুষ্ক পর্ণমোচী বনের পাশাপাশি গিরিখাত,মালভূমি, উপত্যকা এবং জলপ্রপাত সহ বিশাল ভূখণ্ড জুড়ে বিস্তৃত সুনবেদা পশ্চিম ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল। এই অভয়ারণ্যে গেলে বিভিন্ন ধরণের বন্যপ্রাণী দেখতে পাবেন এবং ওই অঞ্চলের অধিবাসী চুকতিয়া ভুঞ্জিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথেও পরিচিত হতে পারেন। নেচার ফটোগ্রাফার, রোমাঞ্চপ্রেমী ও অফবিট ভ্রমণে আগ্রহী ব্যক্তিদের জন্য চাউলধুয়া ও সুনবেদা ভ্রমণ ওড়িশার অকৃত্রিম সৌন্দর্য, বন্যপ্রাণ এবং সাংস্কৃতিক সমৃদ্ধি উপভোগ করার সুযোগ করে দেয়। 

আরও পড়ুন: মালদায় সমুদ্র সৈকতের আমেজ, ঘুরে আসুন ‘উত্তরবঙ্গের দিঘা’ ভাটরা বিল থেকে

কলকাতা থেকে কীভাবে যাবেন?

কলকাতা থেকে রেলপথে এই টুরিস্ট স্পটে যেতে চাইলে হাওড়া স্টেশন বা কলকাতা থেকে কান্তাবনজি বা নুয়াপাড়াগামী ট্রেনে উঠতে হবে। ট্রেনে যেতে সময় লাগবে প্রায় ১২ থেকে ১৪ ঘন্টা। স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে সরাসরি চাউলধুয়া জলপ্রপাত পৌঁছাতে পারবেন। সড়ক পথেও যাওয়া যায়। তার জন্য কলকাতা থেকে গাড়িতে এনএইচ ১৬ এবং এনএইচ ৪৯ ধরে ওড়িশার দিকে ড্রাইভ করতে হবে। সেখান থেকে বিজু এক্সপ্রেসওয়ে ধরে নুয়াপাড়া পৌঁছাতে হবে। সেখান থেকে জলপ্রপাতটির দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার।

Click here to Read More
Previous Article
বিরল ক্যান্সারে মৃত্যু অশোকনগরের পায়েলের, অধরা থেকে গেল সাংবাদিক হওয়ার স্বপ্ন
Next Article
অন্নপূর্ণার টাকা না পেলেও নো টেনশন! ফের শুরু হচ্ছে আবেদন! | Annapurna Yojana | West Bengal

Related অফবিট Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment