indiahood
indiahood

প্রাইমারির শিক্ষক হওয়ার D.El.Ed কোর্সে ভর্তি শুরু! আবেদনের শেষ তারিখ কবে?

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হল রাজ্যে। আজ অর্থাৎ 3 জুলাই থেকেই এই বিশেষ কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাচ্ছে। সেই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) । যদিও এই কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের জন্য কিছু শর্তাবলী বেঁধে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। কী সেই সব শর্তাবলী? দেখে নিন।

কোথা থেকে করা যাবে এই কোর্স?

প্রথমত বলে রাখি, প্রাথমিক বিদ্যালয় বা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার জন্য এই ডিএলএড কোর্স একপ্রকার বাধ্যতামূলক। সেই কোর্সে পড়াশোনা করতে হলে ন্যূনতম দুবছর সময় দিতে হবে পড়ুয়াদের। অর্থাৎ এই কোর্সের মেয়াদ ঠিক 24 মাস। এক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন দ্বারা স্বীকৃত এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এই কোর্স করা যাবে।

কোর্সে ভর্তি হওয়ার শর্ত

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে চাইলে ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার জন্য দ্বাদশের পরীক্ষায় অন্তত 50 শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের পড়ুয়াদের ক্ষেত্রে কিছুটা হলেও ছাড় রয়েছে। এদিকে সংরক্ষিত বিভাগের ক্ষেত্রে বয়সের ছাড় থাকলেও সাধারণ আবেদনকারীদের বয়স হতে হবে 35 বছরের মধ্যে।

অবশ্যই পড়ুন: ‘২৫ লাখ টাকা, দানপাত্র’ দেবরাজের বিরুদ্ধে এবার জগন্নাথ মন্দিরে লুঠের অভিযোগ

বলে রাখি, আবেদনকারীরা চাইলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট wbbpe.wb.gov.in এ ভিজিট করে সমস্ত নথিপত্র জমা দিয়ে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট যেমন জমা দিতে হবে তেমনই জমা দিতে হবে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, ছবি এমনকি স্বাক্ষরও। জানিয়ে রাখি, 17 জুলাই আবেদন করার শেষ তারিখ। এরমধ্যে ইচ্ছুক আবেদনকারীদের আবেদনের কাজ সেরে ফেলতে হবে। এবার এই কোর্সের আবেদন ফি রাখা হয়েছে 1000 টাকা।

প্রসঙ্গত,  আবেদনকারী দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যে পাঁচটি বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন সেই পাঁচ বিষয়ের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের বাছাই করা হবে। শুধু তাই নয় বলা হচ্ছে, সর্বোচ্চ নম্বরের পাঁচ বিষয়ের মধ্যে প্রথম এবং দ্বিতীয় ভাষাকে গ্রাহ্য করা হলেও পরিবেশবিদ্যায় প্রাপ্ত নম্বর গ্রাহ্য হবে না। পড়ুয়ারা বাংলা, হিন্দি, নেপালি অথবা সাঁওতালি ভাষায় কোর্সের পঠন-পাঠন করতে পারবেন। এক্ষেত্রে শর্ত হল শিক্ষার্থীকে দ্বাদশ শ্রেণীতে উল্লিখিত বিষয়গুলির মধ্যে যেকোনও একটিতে পাস করতেই হবে। তবে দ্বিতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলকভাবে থাকবে ইংরেজি।

Click here to Read More
Previous Article
‘২৫ লাখ টাকা, দানপাত্র’ দেবরাজের বিরুদ্ধে এবার জগন্নাথ মন্দিরে লুঠের অভিযোগ
Next Article
সেবাশ্রয়ে বেআইনি যন্ত্রপাতি, অনুমতি ছাড়া চিকিৎসার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে মামলা

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment