indiahood
indiahood

সেবাশ্রয়ে বেআইনি যন্ত্রপাতি, অনুমতি ছাড়া চিকিৎসার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে মামলা

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: অভিষেকের সেবাশ্রয় নিয়ে দুর্নীতির ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। এবার ফের নতুন মামলা। সেবাশ্রয় শিবিরগুলিতে নাকি অনুমোদন ছাড়াই চিকিৎসা কেন্দ্র পরিচালনা করা হয়েছে। পাশাপাশি বেআইনি চিকিৎসার সরঞ্জাম, ওষুধ, তেজস্ক্রিয় পদার্থ এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এই সমস্ত তথ্য তুলেই  রায়নগরের বাসিন্দা শুকদেব দাসের অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার থানার পুলিশ নড়েচড়ে বসেছে। অভিযোগকারীর স্পষ্ট দাবি, অভিষেকের (Abhishek Banerjee) উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবিরগুলি অবৈধভাবেই ব্যবহার করা হয়েছে।

অভিষেকের বিরুদ্ধে ফের অভিযোগ

এমনিতেই সেবাশ্রয় শিবিরের দুর্নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বেশ কয়েকজন সরকারি আধিকারিক পুলিশের স্ক্যানারে রয়েছেন। এই স্বাস্থ্য শিবিরগুলোতে অনুমোদনহীন চিকিৎসার পাশাপাশি ডায়াগনস্টিক কেন্দ্র পরিচালনার অভিযোগ রয়েছে অভিষেক সহ তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে। সেই সমস্ত তথ্য তুলে ধরেই থানায় অভিযোগ দায়ের করেছেন শুকদেব দাস। বৃহস্পতিবার ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এমনকি পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

তবে শুধুমাত্র অনুমোদনহীন চিকিৎসা নয়, বরং ওষুধ থেকে শুরু করে প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন, পিসিপিএনডিটি আইন, পশ্চিমবঙ্গ ক্লিনিকাল এস্টাবলিসমেন্ট আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারীর স্পষ্ট বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য তৃণমূলের নেতারা অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই সমস্ত অননুমোদিত চিকিৎসা কেন্দ্রগুলি পরিচালনা করত, এবং যার ফলে রোগী ও জনস্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল। ইতিমধ্যে ডায়মন্ড হারবারের এসডিপিও এই অভিযোগের তদন্তভার গ্রহণ করেছেন, এবং অভিযোগগুলি সত্যতা খতিয়ে দেখতে শুরু হয়েছে নিরপেক্ষ তদন্ত।

আরও পড়ুন: ডিম, বেগুন খেয়ে এবার কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চাইলেন মহুয়া, সারা দেবে আদালত?

না বললেই নয়, তৎকালীন সময় ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় সেবাশ্রয় শিবির চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যেত সেখানে। দূরদূরান্ত থেকেই লোকজন আসত। ভিনরাজ্য থেকেও চিকিৎসার জন্য আসতে দেখা যেত লোকজনকে। এমনকি জনপ্রিয়তার খাতিরে আগামী দিনগুলিতে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও এই শিবির চালু করা হবে বলে জানিয়েছিলেন তৃণমূলের সাংসদ। তবে এবারের নির্বাচনে একেবারে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। তারপর থেকে শিরেসংক্রান্তি অবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একাধিক অভিযোগে একাধিক থানায় মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। বাকি ছিল বোধহয় শুধু সেবাশ্রয় শিবির। এবার তা নিয়েও বিপাকে তৃণমূলের যুবরাজ।

Click here to Read More
Previous Article
প্রাইমারির শিক্ষক হওয়ার D.El.Ed কোর্সে ভর্তি শুরু! আবেদনের শেষ তারিখ কবে?
Next Article
সুমিত রায়ের আবেদনেরও মিলল না জরুরি শুনানির অনুমতি

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment