indiahood
indiahood

রাজ্যজুড়ে ৯ দিন হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করতেই হবে, ১৩ দফা নির্দেশ নবান্নের

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বাধীনতা দিবসের প্রাক্কালে হর ঘর তিরঙ্গা অভিযানের (Har Ghar Tiranga) ঘোষণা করল রাজ্য সরকার। আগামী 9 আগস্ট থেকে শুরু করে 17 আগস্ট পর্যন্ত টানা নয় দিনের কর্মসূচির ঘোষণা করেই জেলায় জেলায় নির্দেশিকা পাঠাল নবান্ন (Nabanna)। কয়েকটি সূত্র মারফত খবর, এই বিশেষ কর্মসূচি পালনের জন্য রাজ্য সরকারের তরফে 13 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। একই সাথে রাজ্যের বিভিন্ন জেলা, ব্লক এবং মিউনিসিপ্যালিটিগুলির জন্য আর্থিক বরাদ্দও ঘোষণা করেছে শুভেন্দু অধিকারী সরকার।

নবান্নের 13 দফা নির্দেশিকা

মূলত দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আগামী 9 আগস্ট থেকে টানা নয় দিন হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচির ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই মর্মেই জারি করা হয়েছে 13 দফার নির্দেশিকা। প্রথম নির্দেশিকায় বলা হয়েছে, 9 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত গোটা রাজ্যজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করতেই হবে। দেশপ্রেম থেকে শুরু করে জাতীয় ঐক্য এবং জাতীয় পতাকার মর্যাদা প্রচারের লক্ষ্যেই এই বিশেষ কর্মসূচি।

নবান্নের তরফের দ্বিতীয় নির্দেশিকা বলা হয়েছে, রাজ্যের সমস্ত দপ্তর, কলকাতা পুরসভা থেকে শুরু করে জেলাশাসক, যুব সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, NGO এমনকি সাধারণ মানুষকেও এই বিশেষ কর্মসূচি পালন করতে হবে। তৃতীয়ত, NCC থেকে NSS সহ বিভিন্ন সংগঠনকে সাইকেল ও বাইক র‍্যালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

চতুর্থ নির্দেশিকায় বলা হয়েছে, ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া, 2023 মেনে রাজ্যের সমস্ত জেল, ব্লক, মহকুমা, পুরসভা স্তরে জাতীয় পতাকা হাতে নিয়ে বৃহৎ তিরঙ্গা র‍্যালি ও পদযাত্রা করতে হবে। পঞ্চম নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন স্কুল কলেজ সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিতে জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা কর্মসূচি, বন্দেমাতরম এর প্রদর্শন এবং দেশাত্মবোধক পরিবেশ তৈরি করতে হবে।

এছাড়াও সরকারি ভবন থেকে শুরু করে বাস টার্মিনাল, ঐতিহ্যবাহী এলাকা সহ নানান জায়গায় তিরঙ্গা আলোকসজ্জা এবং রঙ্গোলি করতে হবে। সরকারি অফিস থেকে শুরু করে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে দেশাত্মবোধক গান এবং সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

একই সাথে, প্রত্যেক বাড়ি বা দোকানে জাতীয় পতাকার উত্তোলনের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে জাতীয় পতাকার গুরুত্ব বোঝানোর জন্যও বিশেষ কর্মসূচি আয়োজন করতে বলা হয়েছে। এছাড়াও কুইজ কম্পিটিশন, সেমিনার, বিতর্ক সভার মধ্যে দিয়ে জাতীয় আন্দোলন এবং জাতীয় সংহতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকায় এও বলা হয়েছে, ব্যানার, পোস্টার, প্রচার থেকে শুরু করে ডিপি পরিবর্তন এবং হর ঘর তিরঙ্গা পোর্টালে সেলফি আপলোডের মধ্যে দিয়ে জন অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

অবশ্যই পড়ুন: ধর্মতলায় পুলিশের উপর হামলায় ধৃত আফরোজের সাথে তৃণমূল যোগ, গেছিলেন বিধায়কের প্রচারেও

সরকারের তরফে দেওয়া নির্দেশিকায়, বিশেষ কর্মসূচি উপলক্ষ্যে সাংস্কৃতিক এবং ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের যুক্ত করে জনসমাগম অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যেকটি জেলায় দেড় লক্ষ পতাকা বিতরণের নির্দেশ দিয়েছে নবান্ন। তবে কালিম্পং এ দেওয়া হবে 20 হাজার পতাকা। এছাড়াও বিশেষ কর্মসূচি উপলক্ষ্যে আর্থিক বরাদ্দ ঘোষণা করেছে রাজ্য। জেলা পিছু এক লাখ টাকা, মহকুমা পিছু 50 হাজার, মিউনিসিপ্যালিটি ও ব্লক পিছু 20 হাজার কলকাতা পুরনিগম সহ অন্যান্য পুরো নিগমের জন্য 1 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

Click here to Read More
Previous Article
কিছুক্ষণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি, আবহাওয়ার খবর
Next Article
সিউড়ির নার্স মৃত্যুকাণ্ডে গ্রেফতার অ্যাম্বুলেন্স চালক, প্রেমের সম্পর্ক?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment