indiahood
indiahood

স্নাতক পাসেই চাকরি, স্টেট ব্যাঙ্কে ৭ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ

2 months ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাঙ্কের চাকরির জন্য অপেক্ষা করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, ভারতীয় স্টেট ব্যাঙ্কের (State Bank of India) তরফ থেকে এবার ৭ হাজারের বেশি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের (SBI Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে চাকরিপ্রার্থীরা শুধুমাত্র স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবে। ইরিমধ্যে আবেদন শুরু হয়েছে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

স্টেট ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস নিয়োগ

ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে অ্যাপ্রেন্টিস্ট বা শিক্ষানবিশ নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট শূন্যপদ রয়েছে ৭১৫০টি। তবে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য মোট শূন্যপদ রয়েছে ৪৬০টি।

শিক্ষাগত যোগ্যতা কী দরকার?

অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়ত প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তাহলেই আবেদন করা যাবে।

বয়স সীমা কত দরকার?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়স লাগবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবে।

বেতন কাঠামো

বেতন কাঠামো সংক্রান্ত কোনও তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। তবে এই পদে চাকরি পেলে অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের অনলাইন লিখিত পরীক্ষায় ও স্থানীয় ভাষার উপর দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। তারপর চূড়ান্ত নির্বাচনের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের উপর ভিত্তি করা হবে।

আরও পড়ুন: মায়ের কৃপায় জীবনের অন্ধকার ঘুচবে ৪ রাশির! আজকের রাশিফল, ২৩ মে

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীরা এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • সর্বপ্রথম ভারতীয় স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন।
  • সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করে দিন।

উল্লেখ্য, এখানে আবেদন শুরু হয়েছে ১৯ মে থেকে এবং আবেদন চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সেরে নেবেন।

State Bank of India Official Notification: Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Click here to Read More
Previous Article
শুরুতেই বেতন ৪৪,৯০০! SSC-তে ফের ১২ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ
Next Article
মাধ্যমিক পাশেই চাকরি, রেলে ১১ হাজারের বেশি শূন্যপদে লোকো পাইলট নিয়োগ

Related চাকরি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment