indiahood
indiahood

শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করল ভারত, এন্ট্রি নতুন প্লেয়ার সহ বিধ্বংসী অলরাউন্ডারের

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবার লাল বলের ক্রিকেটে ফিরছে ভারত (Team India)। আফগানিস্তান সিরিজের পর এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। এবার সেই সিরিজের জন্যই 15 সদস্যের ভারতীয় দল ঘোষণা (Indian Squad) করল অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি। 15 আগস্ট থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের ভারতীয় দলে ডাক পেলেন দাপুটে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। একই সাথে দলে জায়গা পেয়েছে নতুন মুখও।

শ্রীলঙ্কা সিরিজের ভারতীয় দল প্রকাশ্যে

আফগানিস্তানের বিরুদ্ধে গত টেস্ট সিরিজের ভারতীয় দলে ছিলেন না রবীন্দ্র জাদেজা। তবে অনেকেই আশা করেছিলেন হয়তো খুব শীঘ্রই টিম ইন্ডিয়ায় ফিরতে পারেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। অবশেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ফিরলেন তিনি। এছাড়াও প্রথমবারের মতো ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন নতুন মুখ  অফস্পিনার সারাংশ জৈন। জানা যাচ্ছে, ওয়াশিংটন সুন্দর প্রথম টেস্টে না থাকার কারণে তাঁকে বিশেষজ্ঞ অফ স্পিনার হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এখানেই শেষ নয়, দীর্ঘ অনিশ্চয়তা থাকলেও ভারতীয় টেস্ট দলে অবশেষে নাম এল কুলদীপ যাদবের। জাদেজার সাথেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন তিনি। ওদিকে ভারতীয় দলের পেস আক্রমনে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণারা থাকলেও বুমরাহকে খেলতে হলে বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্স এর ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই নিয়ম সাই সুদর্শনের ক্ষেত্রেও। শোনা যাচ্ছে, বুমরাহকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ওদিকে একটা দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে কে এল রাহুলকে। তাছাড়াও বিকল্প উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন ধ্রুব জুরেলও।

অবশ্যই পড়ুন: দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী তিনি, মোট সম্পত্তি কত শুভেন্দু অধিকারীর?

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ঘোষিত দল

শুভমন গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, সাই সুদর্শন (ফিটনেস ছাড়পত্র প্রয়োজন), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ (ফিটনেস ছাড়পত্র প্রয়োজন), মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, মানব সুতার, গুরনুর ব্রার, দেবদত্ত পাডিক্কাল, সারাংশ জৈন।

Click here to Read More
Previous Article
মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম
Next Article
PoK-র নির্বাচনে এলোপাথাড়ি গুলি পাক রেঞ্জার্সদের, ফায়ারিংয়ে মৃত কমপক্ষে ১৯!

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment