indiahood
indiahood

শুরুতেই বেতন ৪৮,৪৮০! ভারতীয় স্টেট ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে চলছে নিয়োগ

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য রইল বড় সুখবর। স্টেট ব্যাঙ্কের তরফ থেকে এবার নিয়োগের বিজ্ঞপ্তি (State Bank Recruitment 2026) জারি করা হয়েছে, যেখানে ১৫০০ শূন্যপদ রয়েছে। হ্যাঁ, এবার প্রবেশনারি অফিসার পদে নিয়োগ করা হবে ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ৮ জুলাই পর্যন্ত। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

ভারতীয় স্টেট ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি

ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে প্রবেশনারি অফিসার পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট শূন্যপদ আছে ১৫০০টি। কিন্তু বিভিন্ন বিভাগের জন্য শূন্যপদ রয়েছে। যেমন নিয়মিত শূন্যপদ ১৪৪৬টি এবং ব্যাকলগ শূন্যপদ রয়েছে ৫৪টি।

শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?

প্রবেশনারি অফিসার পদে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীদের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। অথবা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত যে কোনও সমমানের যোগ্যতা থাকতে হবে। তবে চূড়ান্ত সেমিস্টারের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রমাণপত্র জমা দিতে হবে।

বয়স সীমা কত লাগবে?

প্রবেশনারি অফিসার পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

এই পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা থেকে শুরু করে ৮৫,৯২০ টাকা বেতন দেওয়া হবে, এবং এখানে পে লেভেল ১ অনুযায়ী বেতন প্রদান করা হবে বলে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে। সাথে অন্যান্য ভাতা যুক্ত থাকবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদেরকে প্রথমে একটি সাইকোমেট্রিক টেস্ট দিতে হবে। তারপর গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে বলে অফিশিয়াল বিজ্ঞপ্তি জানানো হয়েছে।

আরও পড়ুন: মায়ের কৃপায় অর্থকষ্ট দূর হবে ৫ রাশির! আজকের রাশিফল, ২০ জুন

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীরা এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

  • সর্বপ্রথম ভারতীয় স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন।
  • সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করে দিন।

তবে এক্ষেত্রে বলে রাখার বিষয়, এই পদে আবেদন শুরু হয়েছে ১৮ জুন ২০২৬ থেকে এবং আবেদন চলবে আগামী ৮ জুলাই ২০২৬ পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

SBI Official Notification: Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Click here to Read More
Previous Article
ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পে আরও গতি, চলছে বিভিন্ন পদে নিয়োগ
Next Article
মাধ্যমিক পাশেই চাকরি! ভারতীয় রেলে সাড়ে ৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ

Related চাকরি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment