indiahood
indiahood

তৃণমূলের এই এক অ্যাকাউন্টের ৪২০ কোটি টাকা তুলে নেওয়ার অধিকার আছে অভিষেকের

4 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছেন কালীঘাট তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার উচ্চ আদালতে পরাস্ত হওয়ার পর ওই একই দিনে দলের অ্যাকাউন্ট নিয়ে টানাটানিতে বেশ খানিকটা চাপে পড়েছেন তৃণমূল সাংসদ। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED জানতে পেরেছে, তৃণমূল কংগ্রেসের তিনটি অ্যাকাউন্টের একটি অ্যাকাউন্টেই 420 কোটি টাকা জমা রয়েছে। আর ওই অ্যাকাউন্টের অর্থ তোলার অর্থাৎ চেক সই করিয়ে নেওয়ার অধিকার রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!

420 কোটি টাকা তোলার অধিকার রয়েছে অভিষেকের?

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূলের 420 কোটির অ্যাকাউন্ট নিয়ে তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেটি একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, 420 কোটির ওই অ্যাকাউন্টের অর্থ তুলতে যৌথভাবে চেক সই করিয়ে নেওয়ার ক্ষমতা আছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়নের।

তৃণমূল কংগ্রেসের তহবিল নিয়ে তদন্ত করতে নেমে মূলত তিনটি অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ওই তিন অ্যাকাউন্টে 440 কোটি টাকা থাকলেও সে গুলির মধ্যে একটিতেই রয়েছে 420 কোটি। বাকি দুই অ্যাকাউন্ট AITC ত্রিপুরা এবং গোয়ার নামে রয়েছে।

অবশ্যই পড়ুন: শীঘ্রই ঘটতে পারে বড় কিছু! POK হাতছাড়া হতে চলেছে পাকিস্তানের?

তৃণমূলের তিন অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাকাউন্টেই কেন এত অর্থ রাখা হয়েছে সেটা জানতে এবার ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে ইডি। সূত্রের খবর, তদন্তের স্বার্থে খুব শীঘ্রই তলব করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক এক নন বরং 420 কোটির অ্যাকাউন্টে অধিকার থাকা ডেরেককেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Click here to Read More
Previous Article
ভুলেও উঠবেন না ভেন্ডরে, সাধারণ যাত্রীদের জন্য মোটা জরিমানা ধার্য করল পূর্ব রেল
Next Article
খরচ ৩৯৫ কোটি, চার লেনের নতুন রামকৃষ্ণ সেতু পাচ্ছে আরামবাগ

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment