indiahood
indiahood

ভুলেও উঠবেন না ভেন্ডরে, সাধারণ যাত্রীদের জন্য মোটা জরিমানা ধার্য করল পূর্ব রেল

4 weeks ago

সহেলি মিত্র, কলকাতা: যাত্রী সাধারণ যাতে ট্রেনের ভেন্ডর কামরায় যাত্রা না করেন, সে জন্য আরো কড়া হচ্ছে রেল (Indian Railways), লাগু করা হয়েছে জরিমানা। রেলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভেন্ডর কামরা শুধুমাত্র রেল অনুমোদিত ব্যক্তিদের ও মালপত্র পরিবহনের জন্য বরাদ্দ করা হয়েছে, সাধারণ যাত্রীরা সেখানে সফর করতে পারবেন না। এই নিয়ম অবশ্য আগেও ছিল। তবুও, সময় বিশেষে কিছু যাত্রীরা ভেন্ডর কামরায় উঠে পড়েন।

এই কামরায় উঠলেই জরিমানা করবে রেল

পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদন ছাড়া কোনো যাত্রী ভেন্ডর কামরায় সফর করলে জরিমানা বাবদ ধার্য করা হয়েছে ৫০০ টাকা। কিন্তু কেই এই নিষেধাজ্ঞা? যাত্রীদের নিরাপত্তা অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। যে কামরা মূলত জিনিসপত্র নিয়ে যাতায়াত করার জন্য বরাদ্দ করা হয়েছে, সেখানে সাধারণ যাত্রীদের উপস্থিতি নিরাপত্তা নিশ্চিত করা সমস্যার কারণ হয়ে দেখা দিয়েছে বলে অভিযোগ। যারা মালপত্র নিয়ে ভেন্ডর কামরায় যাতায়াত করেন, তাদেরও ট্রেনে উঠতে নামতে সমস্যা হওয়া অস্বাভাবিক নয়।

আরও পড়ুনঃ ফের ধাক্কা খেলেন মমতা! এবার তৃণমূলের ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

তাই, সাধারণ যাত্রীরা যাতে নির্দিষ্ট কামরাতেই সফর করেন সেটা রেল নিশ্চিত করতে চাইছে। হাওড়া স্টেশনে ইতিমধ্যে শুরু হয়েছে কড়া নজরদারি। যাত্রীদের সচেতন করার জন্য শুরু হয়েছে মাইকিং। ভেন্ডর কামরার সামনে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষী যাতে যাত্রী যাত্রীরা ভেন্ডর কামরায় উঠতে না পারেন। সিআরপিএফ ছাড়াও দায়িত্বে রয়েছে টিকিট পরীক্ষক বা টিটিই। অনুমোদন ছাড়া সফর করা যাত্রীদের চিহ্নিত করে জরিমানা ধার্য করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। অতিরিক্ত জরিমানার কার্যকর করার ফলে ভেন্ডর কামরায় সফর করার প্রবণতা আগামী দিনে কমবে বলে আশা করছে রেল।

বিরাট অভিযোগ যাত্রীদের

অন্য দিকে, যাত্রীদের একাংশের অভিযোগ, অফিস টাইমে সাধারণ কামরায় তিল ধারণের জায়গা থাকে না। তাই অনেক সময় বাধ্য হয়েই উঠে পড়তে হয় ভেন্ডর কামরায়। তাই জরিমানার পথে না গিয়ে, যাত্রীদের দাবি, অবিলম্বে অতিরিক্ত ট্রেন কিংবা অতিরিক্ত জেনারেল কামরার সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করুক রেল। যদিও রেল নিজেদের অবস্থানে অনড়। আগামী দিনে তাদের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানা গিয়েছে।

Click here to Read More
Previous Article
‘মৃত্যুর ভয় করিনা’, বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা
Next Article
তৃণমূলের এই এক অ্যাকাউন্টের ৪২০ কোটি টাকা তুলে নেওয়ার অধিকার আছে অভিষেকের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment