indiahood
indiahood

জোড়া ঘূর্ণাবর্ত, অক্ষরেখার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ৬ জেলায়, আজকের আবহাওয়া

3 weeks ago

সহেলি মিত্র, কলকাতাঃ তুমুল ঝড় বৃষ্টির কবলে রয়েছে বাংলা। জেলায় জেলায় জারি করা হয়েছে সতর্কতা। একাধিক ঘূর্ণাবর্ত সঙ্গে সক্রিয় থাকা মৌসুমি অক্ষরেখার দৌলতে আজ মঙ্গলবারও কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা (Weather Today) জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। উত্তাল থাকবে সমুদ্রও। বঙ্গোপসাগের থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। যার জেরে এ সপ্তাহেও উত্তর ও দক্ষিণবঙ্গজুড়ে থাকবে দুর্যোগের ভ্রুকুটি। সপ্তাহান্তে আরও বাড়তে পারে বৃষ্টি। চলুন আবহাওয়া সম্পর্কে আরও বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায়। বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি দাপট থাকবে ব্যাপক বজ্রপাতেরও।

আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর, হিসা, মোরাদাবাদ, গোরখপুর, মুজাফফরপুর, বালুরঘাট হয়ে সেখান থেকে পূর্ব পশ্চিম পূর্ব দিকে মণিপুর অবধি বিস্তৃত রয়েছে। অন্যদিকে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থিত ঘূর্ণাবর্ত বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপর অবস্থান করছে। সেইসঙ্গে পূর্ব বাংলাদেশ ও ত্রিপুরার ওপর অবস্থিত ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে।

আগামীকালের আবহাওয়া

বুধবারের আবহাওয়া সম্পর্কে বললে এদিনও ভারী বর্ষণের দাপট অব্যাহত থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাদবাকি জেলা যেমন কোচবিহার, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, ঝাড়গ্রাম জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

Click here to Read More
Previous Article
ইলিশের আকাল, কমেছে দেশীয় মাছও! বাধ্য হয়ে পেশা বদলাচ্ছেন মৎস্যজীবীরা
Next Article
পশ্চিমবঙ্গে আরও রেশন কার্ড বাতিল করতে উদ্যোগী সরকার, কাদের বাদ যাবে? জানুন

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment