indiahood
indiahood

অন্নপূর্ণা যোজনার জন্য যথেষ্ট হচ্ছে না বরাদ্দ টাকা! আরও ১২,০০০ কোটি বাড়ানোর কথা মুখ্যমন্ত্রীর মুখে

1 hour ago

অনন্যা সরকার, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্ব রাজ্যের নয়া সরকার অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) মাধ্যমে নারীদের ক্ষমতায়নের জন্য দৃঢ় অঙ্গীকার করেছে। এই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী আজ ধনধান্য অডিটোরিয়ামে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। অন্নপূর্ণা যোজনার জন্য রাজ্যে ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এখন তা বাড়িয়ে ৪৮,০০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, ১.৪৫ কোটি সুবিধাভোগীর প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন এবং আরও ১৪ লক্ষ মানুষের যাচাইকরণ প্রক্রিয়া চলছে। উপভোক্তাদের সংখ্যা আরও বাড়বে। বাজেটে বরাদ্দ ৩৬,০০০ কোটি টাকা যথেষ্ট হবে না, তাই অন্নপূর্ণার জন্য ৪৮,০০০ কোটি টাকা করার পরিকল্পনা করা হচ্ছে। 

অন্নপূর্ণা যোজনার জন্য বরাদ্দ টাকার পরিমাণ বাড়তে চলেছে

সোমবার (১৭ আগস্ট) থেকে অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থ পৌঁছাতে শুরু করেছে। বিশেষত, ১.৪৫ কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে জমা দেওয়া শুরু হয়েছে। আশা করা হচ্ছে, ২০ তারিখ বিকেলের মধ্যে এই বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা এসে যাবে। অন্নপূর্ণা যোজনার জন্য এখনও পর্যন্ত মোট ১.৮০ কোটি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ১০ই জুলাই পর্যন্ত জমা পরা আবেদনের মধ্যে ১.৬৬ কোটি আবেদন ইতিমধ্যেই যাচাই করা হয়েছে।

আরও পড়ুন: শীঘ্রই ট্র্যাকে নামবে ৫০টি বন্দে ভারত স্লিপার ট্রেন! এবার ২৪ কোচ? বড় পরিকল্পনা রেলের

১০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করা বাকি ১৪ লক্ষ আবেদনকারী মহিলার তথ্য যাচাইয়ের কাজ চলছে, এর মধ্যে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাঁরা প্রকল্পের আওতায় আসবেন। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণার টাকা ব্যাংক একাউন্ট গুলিতে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। এছাড়া, তালিকায় কোনো কারণে নাম বাদ পড়া যোগ্য উপভোক্তারা ২০ তারিখ থেকে নতুন পোর্টালের মাধ্যমে পুনরায় আবেদন করতে পারবেন। রাজ্য প্রশাসন এই আবেদনগুলির পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে এবং যোগ্য প্রমাণিত হলে আবেদনকারীর নাম তালিকায় যুক্ত করা হবে। এই প্রেক্ষাপটে এখন  মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা প্রকল্পের জন্য বাজেটে বরাদ্দের পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, এই প্রকল্প চালাতে এবার থেকে রাজ্য সরকারের বার্ষিক ৪৮,০০০ কোটি টাকা খরচ হবে।

আরও পড়ুন: ৭৭০০ কোটি দিলেও বকেয়া ডিএ পায়নি সিংহভাগ কর্মী, তালিকা চাইল সুপ্রিম কোর্ট

মঙ্গলবার ধনা ধান্য অডিটোরিয়ামে অন্নপূর্ণা যোজনা বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন যে, কোনো যোগ্য মহিলা যাতে এই প্রকল্পের আওতা থেকে বাদ না পড়েন, তা নিশ্চিত করতে তিনি প্রতিটি এলাকার মহিলা মোর্চাকে পুরো প্রক্রিয়ার তদারকি করার দায়িত্ব দিয়েছেন। এর পাশাপাশি, আর্থিকভাবে স্বচ্ছল মহিলারা যাতে এই প্রকল্পের সুবিধা না নেন বা নিলে তা সরকারের নজরে আনার জন্যও তিনি তাদের নির্দেশ দিয়েছেন।

Click here to Read More
Previous Article
তৃণমূল আমলে দখল করেছিলেন অনুব্রতরা!
Next Article
RBI-র এক সিদ্ধান্তের জের, ২৮ টাকার এই স্টক কিনতে লাগল হুড়োহুড়ি

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment