indiahood
indiahood

২০২৬-এ বাবা ভাঙ্গার এই তিন চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী কি সত্যি হতে চলেছে?

2 hours ago

অনন্যা সরকার, কলকাতা: ২০২৬ সাল শেষ হতে আর মাত্র চারেক বাকি, কিন্তু এবছরের জন্য বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলি (Baba Vanga Prediction) নিয়ে সমাজ মাধ্যমে আবারও চর্চা শুরু হয়েছে। এই বুলগেরীয় অন্ধ ভবিষ্যদ্বক্তা মাত্র ১২ বছর বয়সে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান। তারপর থেকে তাঁর মধ্যে ভবিষ্যৎ দেখার অলৌকিক শক্তি আসে বলে দাবি করা হয়। তাঁর ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে অনেকগুলিই অতীতে সঠিক প্রমাণিত হয়েছে। তাই বিশ্বজুড়ে বাবা ভাঙ্গার প্রচুর অনুগামী তৈরি হয়েছে। বহু মানুষ তাঁর এই ভবিষ্যদ্বাণীগুলি মানেন। তাঁর অনুগামীদের মতে, এবছরও দুটি ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে এবং আরও তিনটি পূর্ণ হওয়ার পথে। চলতি বছরের জন্য বাবা ভাঙ্গার চমকপ্রদ ভবিষ্যদ্বাণী অনুযায়ী মানবজাতি কী কী ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে, আসুন জেনে নেওয়া যাক।

এবছর কোন দুটি ভবিষ্যদ্বাণী সত্যি হয়?

২০২৬ সালের জন্য প্রথম কথিত ভবিষ্যদ্বাণীটি বিশ্বজুড়ে একাধিক বড় প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্কিত ছিল। তাঁর অনুসারীরা এই দাবিটিকে মায়ানমারের ৭.৭ মাত্রার ভূমিকম্পের সাথে যুক্ত করেছেন। এই ভূমিকম্প আসলে ঘটে ২০২৫ সালের মার্চ মাসে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে ও হাজার হাজার মানুষের মৃত্যু হয়। এছাড়াও, যুক্তরাজ্যে, পর্তুগাল, স্পেন, গ্রিস এবং ইতালিতে তাপপ্রবাহ ও দাবানল এবং এশিয়ার কিছু অংশে বন্যা ও মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঘূর্ণিঝড়কেও এই ভবিষ্যদ্বাণীর আওতায় আনা হয়েছে। তবে এক্ষেত্রে সমস্যা হল এই ভবিষ্যদ্বাণীটি কোথায় বা কোন সময়ে এই দুর্যোগগুলো ঘটবে সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দেয় না। আর যেহেতু বন্যা, ভূমিকম্প, দাবানল বা ঘূর্ণিঝড় প্রতি বছরই ঘটে, তাই এই অস্পষ্ট ভবিষ্যদ্বাণীকে বিভিন্ন ঘটনার সাথে যুক্ত করা সম্ভব হয়।

আরও পড়ুন: পুষ্যা নক্ষত্রে ভরবে কোষাগার, পোয়াবারো এই ৪ রাশির! আজকের রাশিফল, ১২ আগস্ট

পরবর্তী দাবিটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং কর্মক্ষেত্রকে ঘরে। অনেকে মনে করেন, বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এবছর যন্ত্র ব্যাপকভাবে মানুষের জায়গা নিতে শুরু করবে। যদিও, এআই-এর বিকাশের ওপর কয়েক দশক ধরেই কাজ চলেছে। বাবা ভাঙ্গা কবে এই ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং তিনি আসলে কী বলেছিলেন – এর কোনো নির্ভরযোগ্য রেকর্ড নেই।

ভিনগ্রহীদের সাথে কি সাক্ষাৎ ঘটবে?

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর ওপর ভিত্তি করে তাঁর অনুগামীদের অন্যান্য দাবিগুলোর মধ্যে সবচেয়ে অস্বাভাবিক দাবিটি ভিনগ্রহীদের সাথে যুক্ত। বাবা ভাঙ্গার কথিত ভবিষ্যদ্বাণী অনুসারে, একটি বিশাল মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে এবং মানুষের ভিনগ্রহীদের সাথে সাক্ষাৎ হবে। রিপোর্ট অনুযায়ী, এই ভবিষ্যদ্বাণীটি সত্যি হবে নভেম্বর মাসে। অর্থাৎ, এটি সত্য হয় কিনা জানার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। উল্লেখযোগ্যভাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের গোপনীয় ইউএফও (UFO) সংক্রান্ত তথ্য সামনে আসার পর থেকে এই দাবির প্রতি বিশ্বাসীদের আগ্রহ আরও বেড়েছে। 

শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ?

২০২৬ সাল সম্পর্কিত বাবা ভাঙ্গার আরেকটি ভবিষ্যদ্বাণী বেশ ভয় জায়গায়। তিনি এবছর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে দাবি করা হয়। এই ভবিষ্যদ্বাণীর ব্যাখ্যাকারীরা বলেন চীন আবার তাইওয়ান দখল করার চেষ্টা করবে এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক উত্তেজনা বেড়ে গিয়ে সরাসরি সংঘাতের রূপ নেবে। এখনও পর্যন্ত এই ঘটনাগুলির কোনোটিই ঘটেনি। তবে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং বিশ্বের প্রধান শক্তিগুলোর মধ্যে ক্রমেই বেড়ে চলা উত্তেজনা এই ভবিষ্যদ্বাণীটিকেও আলোচনার বিষয়ে পরিণত করেছে।

আরও পড়ুন: এই ৪ দেশের মহিলা বন্দিদের উপর চলে ভয়ংকর অত্যাচার, জানলে শিউরে উঠবেন

২০২৬ সালের মধ্যেই পুতিনের পদত্যাগ?

বাবা ভাঙ্গার এবছরের জন্য সর্বশেষ প্রধান ভবিষ্যদ্বাণীটি ছিল রাশিয়ার সাথে সম্পর্কিত। তার অনুগামীরা দাবি করেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৬ সালের মধ্যেই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করবেন এবং তার জায়গায় নতুন কোনো নেতা আসবেন। পুতিন ১৯৯০ দশক থেকেই সক্রিয়ভাবে রাশিয়া রাজনীতির সঙ্গে যুক্ত এবং ২০০০ সাল থেকে প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন। এখনও পর্যন্ত তিনি পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। 

Click here to Read More
Previous Article
লিপুলেখ নিজেদের বলে দাবি করা নেপাল হারিয়ে ফেলেছে সীমান্ত চুক্তির নথি, বিপাকে কাঠমান্ডু!
Next Article
এবার গ্রামে বাড়ি বানাতে গেলে নিতে হবে পঞ্চায়েতের অনুমতি! আইন আনছে রাজ্য সরকার

Related জ্যোতিষ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment